বুধবার, ১০ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সন্ত্রাসী কায়দায় হামলা, ১১ লক্ষ টাকা লুট

তথ্যচিত্রেঃ প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ প্রতিনিধি।। দলিয়গুণ্ডামী, সন্ত্রাসী, দাঙ্গাবাজী, জমি দখলসহ ময়মনসিংহের তারাকান্দা থানা এরিয়াতে অভিযোগের সীমারেখার বৃত্ত দিন দিন ঊর্ধ্বগামী হয়ে উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও অভিযোগের শেষ নেই। অপরাধ প্রবণতা, আভিজাত্য বিস্তার, পেশী শক্তির ব্যবহার, গুষ্টিগত দম্ভ, জুয়া খেলা, অনলাইন জুয়া খেলা, সন্ত্রাসী মনোভাব সৃষ্টিতে থানা এরিয়া এখন অন্যায় ও অরাজকতার সাম্রাজ্যে পরিণত […]

প্রতিনিধি ডেস্ক

২৬ মে ২০২৫, ০১:৪৫

তথ্যচিত্রেঃ প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ প্রতিনিধি।।

দলিয়গুণ্ডামী, সন্ত্রাসী, দাঙ্গাবাজী, জমি দখলসহ ময়মনসিংহের তারাকান্দা থানা এরিয়াতে অভিযোগের

সীমারেখার বৃত্ত দিন দিন ঊর্ধ্বগামী হয়ে উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও অভিযোগের শেষ নেই।

অপরাধ প্রবণতা, আভিজাত্য বিস্তার, পেশী শক্তির ব্যবহার, গুষ্টিগত দম্ভ, জুয়া খেলা, অনলাইন জুয়া খেলা, সন্ত্রাসী মনোভাব সৃষ্টিতে থানা এরিয়া এখন অন্যায় ও অরাজকতার সাম্রাজ্যে পরিণত হয়েছে।

তারই ধারাবাহিকতায় কামারিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের  মোঃ মোখলেছুর রহমান (৪৫) অভিযোগ দায়ের করেন যে, সন্ত্রাসী কায়দায় হামলা ও তালাবদ্ধ ড্রয়ারে রক্ষিত মাছ বিক্রির নগদ ৬,৮৩,০০০ টাকা ও স্বর্নালংকারসহ মোট এগারো লক্ষ টাকার দাঙ্গাবাজীর অভিযোগ তুলেন।

মোঃ মোখলেছুর রহমানের পিতা- মৃত মকবুল সরকার, সাং- কৃষ্ণপুর, পোঃ কামারিয়া বাজার, কামারিয়া ইউপি, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ। জাতীয় পরিচয় এনআইডি নং-৬১১৮১৪৯৯৫৬৮১০।

তিনি বাংলাদেশ সেনাবাহিনী তারাকান্দা ক্যাম্প ও তারাকান্দা থানায় বাদী হয়ে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন যে, বিবাদী-১। মোকসেদুল ইসলাম(৪০), ২। মোতালেব (৫০), উভয় পিতা- মৃত রুস্তম আলী, ৩। নুরুজ্জামান(৩৮), ৪। মোখলেছ(৩৫), ৫।

জহিরুল (২৫), সর্ব পিতা- আঃ হামিদ, ৬। হানিফ (৪৫), ৭। কাশেম (৫০), উভয় পিতা- মৃত ইউনুছ আলী, ৮। কামরুল (৩৫), পিতা- কছম উদ্দিন, ৯।

এনামুল হক (৪৮), পিতা- মৃত জামাল উদ্দিন, ১০। এবাদুল (২৫), পিতা- মোতালেব, সর্ব সাং- কৃষ্ণপুর, পোঃ কামারিয়া বাজার, কামারিয়া ইউপি, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহগণ সহ অজ১৫/২০ জন।

বাদীপক্ষ জানা, বিবাদীরা গুণ্ডা, সন্ত্রাসী, দাঙ্গাবাজ, কলহপ্রিয়, পরধনলোভী ও অত্যান্ত খারাপ প্রকৃতির লোক।

গত ২৩ মে রোজ- শুক্রবার, রাত আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় উল্লেখিত সকল বিবাদীগণ সহ অজ্ঞাত নামা বিবাদীরা পূর্ব আক্রোশের জের ধরে রাম দা, শাবল, কুড়াল, বল্লম, শুলফি, লোহার রড,

বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় মারাত্বক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বে- আইনীজনতাবদ্ধে একই উদ্দেশ্যে অনধিকবার আমার বসতবাড়ীতে প্রবেশ করে আমার নাম ধরে বিশ্রী অকথ্য ভাষায় গালাগালি ও খুন জখমের উদ্দেশ্যে ডাকাডাকি করতে থাকে।

তখন আমি বিবাদীদেরকে গালাগালি করিতে নিষেধ করি, এমত অবস্থায় ১নং বিবাদীর হুকুমে অন্যান্য সকল বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র উঁচাইয়া খুন জখম করার জন্য উন্মাদ হয়ে উদ্যত হলে আমি ও আমার পরিবারের লোকজন বসতঘরের দক্ষীন পার্শ্বের রুমে আশ্রয় নিয়া আত্মরক্ষা করি।

এ সময় সকল বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দিয়া আমার হাফবিল্ডিং বসতঘরের উত্তরপার্শ্বের কাঠের দরজা ভাঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। সন্ত্রাসী কায়দায় হামলা

ও দাঙ্গাবাজি করে আমার ২টি রুমে থাকা ১টি কাঠের খাট, ১টি আলনা, ১টি সুকেশ, ১টি আলমিরা, ৫টি প্লাষ্টিকের চেয়ার, ১টি টেবিল, বিভিন্ন জিনিসপত্র দাঙ্গাবাজি করে কোপাইয়া ভাংচুর করে। যার আনুমানিক মূল্য – ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিসাধন করে।

১নং বিবাদী সুকেশের ড্রয়ারের তালা ভাঙ্গে ড্রয়ারে রক্ষিত মাছ বিক্রির নগদ ৬,৮৩,০০০/- (ছয় লক্ষ তিরাশি হাজার) টাকা ও ২টি ৮+৮= ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দূল, ৬ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের হাতের বালা, মোট- ১ভরি ১৪ আনা ওজনের স্বর্নালংকার, মূল্য-৩,১৮,৭৫০/-(তিন লক্ষ আঠার হাজার সাতশত পঞ্চাশ) টাকা নিয়ে যায়।

এক পর্যায়ে সকল বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দিয়া বসতঘরের বাহিরের উঠানে থাকা একটি নীল রংয়ের হোন্ডা সিডি ৮০সিসি মোটরসাইকেল গাড়ী বাইরাইয়া কোপাইয়া ভাংচুর করে করে। যার আনুমানিক মূল্য ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকার ক্ষতিসাধণ করে।

তাদের গুন্ডামি দাঙ্গাবাজি সইতে না পেরে তখন আমি ও আমার পরিবারের লোকজন ডাকচিৎকার করতে থাকি।

উক্ত অভিযোগে সাক্ষী রাখেন,-১। ফজলুল হক(২৮), পিতা- সুরুজ আলী, সাং- পলাশকান্দা, ২। জয়নুদ্দিন (৬৫), পিতা- মৃত মকগুল হোসেন, ৩। লিটন মিয়া(২৮), পিতা- হাসেম আলী, ৪। মোসলেম উদ্দিন (৬২), পিতা- মৃত এলাহি বক্স, ৫।

শাকিব মিয়া (২৬), পিতা- বাচ্চু মিয়া, সর্ব সাং- কৃষ্ণপুর, কামারিয়া ইউপি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ সহ আশেপাশের লোকজন আগাইয়া আসেন এবং উক্ত ঘটনা দেখে- শুনে এবং বিবাদীদের কবল থেকে আমাদেরকে উদ্ধার করেন।

এ সময় উল্লেখিত বিবাদীগণসহ অজ্ঞাত নামা বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র উঁচাইয়া জনমনে ভয়ভীতি, ত্রাস, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে উচ্চস্বরে হুমকি দামকী দিয়ে বলে আমাকে ও আমার পরিবারের লোকজনদের সুযোগমতো পাইলে খুন করে লাশ গুম করে দিবো বলিয়া সন্ত্রাসীরাসহ সকলে একযোগে তাদের বাড়ীর দিকে চলে যায়।

উল্লেখিত বিবাদীরা আমার বড়ধরনের ক্ষতি করিতে পারে। পরে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানায়ে অভিযোগ দায়ের করতেকিছুটা বিলম্ব হয়।

আসলচুর রহমান ও মোঃ মোখলেছুর রহমান উভয়ের স্বাক্ষরিত অভিযোগের উক্তিতে বিষয়টি আমলে নিনে বাংলাদেশ সেনাবাহিনী তারাকান্দা ক্যাম্পসহ তারাকান্দা থানা পুলিশ। ্ঞাত নামা

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।