মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায় পাশ, বেতন বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া-বেতন পরিশোধসহ পাঁচদফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।পরে বিক্ষোভ করে জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি দেয় প্রকল্প কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকাররা।
শনিবার সকালে ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক ইমাম শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
মানববন্ধন পথ বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত মুহাম্মদ মতিউর রহমান, নূর মোহাম্মদ, মো: রবিউলসহ আরো অনেকে।
বক্তারা বলেন, প্রায় শতভাগ মুসলিম দেশে কুরআন শিক্ষায় জড়িত শিক্ষকরা ৫ মাস থেকে বেতন বোনাসবঞ্চিত। এতে করে এসব শিক্ষকের পরিবার মানবেতর জীবন-যাপন করছেন। আসছে ঈদুল ফিতর উৎসব পালন করাও তাদের পক্ষে অনিশ্চিত হয়ে পড়েছে।
বক্তারা ঈদের আগেই বকেয়া বেতন-বোনাস দেয়ার দাবি জানান।
পরে মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসক মো: আমরুল কায়সারের কাছে একটি স্মারকলিপি দেন তারা।