বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ডিআইইউ সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

ডিআইইউ প্রতিনিধি : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) আয়োজন করতে যাচ্ছে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। যেখানে আপনি খুঁজে পাবেন দক্ষতা বৃদ্ধির এক অনন্য পথ। শুক্রবার (৯ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের খ্যাতনামা সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা।  প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে […]

প্রতিনিধি ডেস্ক

০৫ মে ২০২৫, ২১:২৯

ডিআইইউ প্রতিনিধি :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) আয়োজন করতে যাচ্ছে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। যেখানে আপনি খুঁজে পাবেন দক্ষতা বৃদ্ধির এক অনন্য পথ।

শুক্রবার (৯ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের খ্যাতনামা সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা। 

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে সাংবাদিকতার অত্যাবশ্যকীয় বিভিন্ন দিক যেমন সংবাদ উপস্থাপনা,রিপোর্টিং, মোবাইল জার্নালিজম সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করার সুযোগ। এছাড়াও কর্মশালাটিতে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে ডিআইইউসাসের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

ডিআইইউসাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রশিক্ষণ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবং সকল বিভাগের শিক্ষার্থীদের কর্মশালাটিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

ডিআইইউসাস’র সভাপতি কালাম মুহাম্মদ জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাংবাদিকতার সঠিক ধারণা তৈরি করা এবং তাদের মধ্যে অনুসন্ধিৎসু মন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আগ্রহ সৃষ্টি করা।

তিনি আরও বলেন, বর্তমান যুগে তথ্যের অবাধ প্রবাহের প্রেক্ষাপটে, একজন সচেতন নাগরিক হিসেবে সঠিক সংবাদ জানা এবং তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্মশালার পাঠ্যক্রম এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক নীতিমালা থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে কার্যকর রিপোর্টিং করা যায়, সেই সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে।

শিক্ষার্থীরা সংবাদ সংগ্রহের নিয়মাবলী, তথ্যের উৎস যাচাইয়ের পদ্ধতি, অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল এবং কিভাবে একটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করতে হয়, সেই সম্পর্কে জ্ঞান অর্জন করবে।

অন্যদিকে, মোবাইল জার্নালিজম বর্তমান সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ দিক। শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করে কিভাবে উচ্চ-মানের ভিডিও ও অডিও ধারণ করা যায়,

কিভাবে তাৎক্ষণিকভাবে সংবাদ প্রেরণ করা যায় এবং কিভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে দ্রুত তথ্য ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ লাভ করবে। 

ডিআইইউসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম জানান, তারা ইতোমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছেন এবং বহু শিক্ষার্থী তাদের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই কর্মশালাটি শিক্ষার্থীদের জন্য একটি জ্ঞানগর্ভ

ও ফলপ্রসূ অভিজ্ঞতা হবে এবং এর মাধ্যমে তারা সাংবাদিকতার জগতে নিজেদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির এই প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাংবাদিকতার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং তাদের মধ্যে একটি দায়িত্বশীল ও সচেতন নাগরিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক ধারণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি, অভিজ্ঞ সাংবাদিকদের সান্নিধ্যে এসে তাদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা লাভ করার সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।