রবিবার, ২১ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নদী দূষন ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যাতিক্রমধর্মী আয়োজন ‘রায়পুরা মেঘনা সুইম ২০২৫’

নরসিংদীর রায়পুরায় নদী দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যাতিক্রমধর্মী এক আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ” Stop river pollution, save life “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়পুরা রানার কমিউনিটির সহযোগিতায় Raipura Meghna swim 2025 সাঁতার প্রতযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯এপ্রিল) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ […]

প্রতিনিধি ডেস্ক

২০ এপ্রিল ২০২৫, ১৩:৪২

নরসিংদীর রায়পুরায় নদী দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যাতিক্রমধর্মী এক আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

” Stop river pollution, save life “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়পুরা রানার কমিউনিটির সহযোগিতায় Raipura Meghna swim 2025 সাঁতার প্রতযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯এপ্রিল) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান

ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন,

পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নাজমুল হক ভুইয়া মোহন, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. তৌফিকুল হক, জেলা যুবদলের সম্পাদক মন্ডলীর সদস্য শাহিন মাষ্টার, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক,

রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সবুজ নন্দি, আলকাছ মিয়া, ছাত্রনেতা সামছু মিয়া ও হুমায়ূন কবির প্রমূখ।

সকাল থেকেই এই সাতার প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শনার্থী ভীড় করতে থাকেন পান্থশালা ফেরিঘাট সহ মেঘনার দুই পাড়ে। কেউ বা নদীর পড়ে দাঁড়িয়ে, কেউ বা নৌকা যোগে উপভোগ করতে দেখা যায় এই আয়োজন কে।

দৃষ্টিনন্দন ব্যাতিক্রমী এই আয়োজনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এক উৎসবের সমারোহ হয়েছে মানুষের মনে।

রায়পুরা রানার্স কমিটির দেয়া তথ্য মতে, দেশীয় ও আন্তর্জাতিক প্রায় ৫৫ জন প্রতিযোগিদের মধ্যে মোট তিন পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ২২ জন ৫ কিলোমিটার, দ্বিতীয় পর্বে ২৭ জন ২ কিলোমিটার, তৃতীয় পর্বে ৭ জন ৭৫০মিটার সাঁতারে প্রতিযোগীতায় অংশ নেন।

এছাড়াও সাতারুদের নিরাপত্তায় ৪৫ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকে। শুধু তাই নয় এই সকল স্বেচ্ছাসেবীর জন্য ১০ টি নৌকা বরাদ্ধ ছিল।

সকাল সাড়ে ৯টা থেকে প্রতিযোগিরা রেজিষ্ট্রেশন শুরু করে৷ অফিসিয়ালি সাতার প্রতিযোগিতা চলে। এরপর প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় দুপুরের পর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রায়পুরায় সচেতনতা বৃদ্ধিতে ও নদী দূষণ রোধে রায়পুরা মেঘনা সুইম অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটিকে যথাযথভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। তাছাড়া এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে উপজেলা তিনটি সাংবাদিক সংগঠনই থাকছে।

সে হিসেবে আপনারও এই অনুষ্ঠানের অংশীদার। অনুষ্ঠানটির বিষয়ে প্রচার করে আবারো আপনাদেরকে সচেতনতা গড়ে তোলার জন্য অনুরোধ করছি।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।