বুধবার, ২০ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির বিরুদ্ধে জোরপূর্বক জমি ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ   নির্ধারিত জমির বাহিরে কেরানীগঞ্জ এলাকার মানুষের জমি জোরপূর্বক ভরাট করার অভিযোগ উঠেছে ম্যাক্সওয়েল হোমস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের “ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির’ বিরুদ্ধে৷ একইসাথে পরিবেশগত ছাড়পত্র এবং সরকারি নীতিমালা মেনে চলছেনা বলেও অভিযোগ করা হয়েছে৷ সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি সচিব বরাবর এক অভিযোগে এক ভুক্তভোগী এসব তথ্য জানিয়েছেন৷  অভিযোগে বলা হয়েছে, আমি ম্যাক্সওয়েল হোমস […]

প্রতিনিধি ডেস্ক

১৯ মার্চ ২০২৫, ১৩:৪০

নিজস্ব প্রতিবেদকঃ  

নির্ধারিত জমির বাহিরে কেরানীগঞ্জ এলাকার মানুষের জমি জোরপূর্বক ভরাট করার অভিযোগ উঠেছে ম্যাক্সওয়েল হোমস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের “ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির’ বিরুদ্ধে৷ একইসাথে পরিবেশগত ছাড়পত্র এবং সরকারি নীতিমালা মেনে চলছেনা বলেও অভিযোগ করা হয়েছে৷

সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি সচিব বরাবর এক অভিযোগে এক ভুক্তভোগী এসব তথ্য জানিয়েছেন৷ 

অভিযোগে বলা হয়েছে, আমি ম্যাক্সওয়েল হোমস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের “ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি” নামে একটি প্রকল্পের মাধ্যমে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অননুমোদিত ব্যবসায়িক কার্যক্রম

এবং রাউজক এর পারমিশন ছাড়াই অবৈধ আবাসন কার্যক্রম পরিচালনার একটি গুরুতর বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই প্রতিষ্ঠানটি রাউজকের কোনো প্রকল্প অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে, যা পরিবেশগত ক্ষতি, কৃষিজমির ব্যাঘাত এবং বিদ্যমান ভুমি আইনে লঙ্ঘন ঘটাচ্ছে।

প্রকল্পের অবস্থান: গ্রাম- নিমতলী ও বেউতা, ইউনিয়ন- তারানগর, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা। প্রকল্পের নাম: ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি৷ 

এতে আরও বলা হয়েছে, গত ১৫ বছরে ধরে ম্যাক্সওয়েলের অবৈধ কার্যক্রমের বিরূদ্ধে রাউজক কোনো স্পষ্ট পদক্ষেপ নেয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তবে আমরা জোরালোভাবে অনুরোধ করছি যে, ভুমি মন্ত্রণালয় এই অননুমোদিত ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ব্যাপারে কার্যকারী পদক্ষেপ নিবে।

“ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি” এর কার্যক্রম পরিবেশগত ভারসাম্য নষ্ট করার পাশাপাশি বন্যার ঝুকি বাড়াচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর কমিয়ে দিচ্ছে এবং জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।

এছাড়াও কোম্পানিটি হাউজিং প্রকল্পের নিয়ম, পরিবেশগত ছাড়পত্র এবং সরকারি নীতিমালা মেনে চলছে না। তারা ক্রেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে, এলাকার মানুষের জমি জোরপূর্বক ভরাট করছে এবং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনা করছে।

এই কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, জলাভূমি সংরক্ষন আইন, রাউজকের নিময়াবলী এবং অন্যান্য প্রসাঙ্গিক আইনের লঙ্ঘন। ২০১১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি এক দশকেরও বেশি সময় ধরে অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

ইতিমধ্যে অনেক ক্রেতা প্রতারণার শিকার হয়েছেন, যারা তাদের টাকা বিনিয়োগ করলেও প্রতিশ্রুত জমি পাচ্ছেন না। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে রাউজক এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা অত্যন্ত দুঃখজনক।

অভিযোগে আরও বলা হয়েছে, আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি অবিলম্বে এই অবৈধ কার্যক্রম তদন্ত করে দায়ী পক্ষগুলোর বিরূদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। আমাদের জমি, পরিবেশ এবং সম্ভাব্য ক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা করতে আপনার জরুরি হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।