বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী শিশু-কিশোররা পেল সাইকেল উপহার

মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি; নোয়াখালী, সুবর্ণচরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত টানা ৪০ দিন ৫ ওয়াক্ত সালাত জামায়াতের সহিত আদায় প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদেরকে বাই সাইকেল সহ আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়েছে।  শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদে (কালা মসজিদ) এ অনুষ্ঠানের আয়োজন করে উক্ত মসজিদ […]

প্রতিনিধি ডেস্ক

০১ মার্চ ২০২৫, ২০:১৯

মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি;

নোয়াখালী, সুবর্ণচরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত টানা ৪০ দিন ৫ ওয়াক্ত সালাত জামায়াতের সহিত আদায় প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদেরকে বাই সাইকেল সহ আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়েছে। 

শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদে (কালা মসজিদ) এ অনুষ্ঠানের আয়োজন করে উক্ত মসজিদ কমিটি। 

অনুষ্ঠানে চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্লাহর সঞ্চালনায় ও সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন, চর জুবিলী রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা দাউদ হোসাইন, ব্র্যাক ব্যাংক মাইজদী শাখার ম্যানেজার মো. সাইদুজ্জামান সুজন, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, চর ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব মাওলানা মো. ফয়েজ উল্লাহ, দৈনিক যায়যায় দিন পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বারী বাবলু, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ, পূর্ব চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক আনিছুর রহমান, চরবাটা আর.জি উচ্চ বিদ্যলায়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক, সমাজসেবক রাশেদুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে আলোচনার সময় মসজিদের সভাপতি অধ্যক্ষ মোনায়েম খান বলেন, ‘সালাত আদায় প্রতিযোগিতার মাধ্যমে সালাত আদায়ের চর্চায় অংশগ্রহন করার কারণে ব্যক্তি জীবনে শিশু কিশোরেরা যাতে প্রকৃত সালাত আদায়কারী যাতে হয়ে উঠতে পারে সেজন্য এই আয়োজন করা হয়।’ কর্মসূচি আয়োজনের অন্যতম উদ্যোক্তা দেলোয়ার হোসেন বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ৫ ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে গড়ে উঠার জন্য নিয়মিত হাজিরার ভিত্তিতে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোরকে নিয়ে এই কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ। 

অনুষ্ঠান শেষে ২১ জন শিশু কিশোরদের হাতে বাই সাইকেল উপহার হিসেবে তুলে দেন অতিথিরা। এছাড়াও সালাত আদায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদেরকেও সিলিং সহ ভিবিন্ন পুরষ্কার বিতরণ করা হয়। সাইকেল উপহারে আর্থিক সহায়তা করেন (নাম প্রকাশ অনিচ্ছুক) একজন স্বনামধন্য প্রবাসী। এছাড়াও একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন ব্যাংক কর্মকর্তাও পুরষ্কার প্রদানে আর্থিক সহায়তা করেন। 

সালাত আদায়ে উৎসাহিত করার মতো এমন কর্মসূচি আয়োজন করায় খুশি শিশু-কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।