আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি):
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বালিগাঁও এলাকার ইলামপুর গ্রামে বসত ঘরসহ তিনটি দোকান মালামাল সহ পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামের অনিল শাহার ছেলে অমিত শাহার বসত ঘরসহ তিন টি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
একটি মুদি দোকান একটি কুকারিজের দোকান আর একটি সাউন্ড সিস্টেম ও ইলেকট্রিক মেকানিকের দোকান। সাউন্ড সিস্টেম ও ইলেকট্রিক দোকানের ইলেকট্রিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা করা হয়েছে মুহুর্তের মধ্যেই আগুন চতুর দিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস এসে অনেকক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে অমিত শাহ জানান আমার বসত ঘরসহ তিনটি দোকান আগুনে পুরে ছাই হয়ে গেছে এতে আমার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার ভোর রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা আসতে আসতে আমার দোকান বাড়ীঘর সহ সব পুরে ছাই হয়ে যায় তিনি কান্না কন্ঠে বলেন আমার এত দিনের রোজগার নিমেসেই সব শেষ হয়ে গেছে আমি একেবারেই নিস্ব হয়ে পথের ফকির হয়ে গেলাম।