শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কৃষকের ২৬ লাখসহ সরকারি ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব টাকা উত্তোলনের সরাসরি অভিযোগ ওঠেছে ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগের মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক […]

কৃষকের ২৬ লাখসহ সরকারি ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ১৮:১৯

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব টাকা উত্তোলনের সরাসরি অভিযোগ ওঠেছে ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে।

অভিযোগের মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন সহায়তা তহবিল থেকেও ৩২ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা।

এ ঘটনায় ২৪ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ২৪ নভেম্বর রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে মোট ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব ৩৫০৫২০০০০১০৪৬ নম্বরে এ টাকা জমা হয়। আগে থেকে থাকা ২৮ হাজার ৮৫৪ টাকাসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা জমা ছিল।

পরবর্তিতে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে ইউনিয়ন পরিষদের সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি অসুস্থতার অজুহাতে বারবার সময়ক্ষেপণ করতে থাকেন।

দুই দফা টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন ধার্য করা হয়। কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, মোবাইল ফোন বন্ধ, বাড়িতেও খোঁজ মেলেনি তার।

গত ২২ নভেম্বর থেকে সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন প্রশাসক। কিন্তু ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামকে সচিবের বাড়িতে পাঠানো হয়। সেখানেও তাঁকে পাওয়া যায়নি।

পরবর্তিতে ২৪ নভেম্বর সকাল ১০টায় প্রশাসক নিজেই সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় যান। ব্যাংক ব্যবস্থাপকের কক্ষে আলোচনা শেষে তিনি যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন। স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা যৌথ হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে।

প্রশাসকের দাবি, তাঁর স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এ অর্থ প্রত্যেক সুবিধাভোগীকে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও কাউকেই টাকা প্রদান করা হয়নি।

শুধু কৃষকদের মানবিক সহায়তার অর্থই নয়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থও একই কায়দায় উত্তোলনের অভিযোগ উঠেছে।

সোনালী ব্যাংক দুর্গাপুর শাখায় থাকা উন্নয়ন সহায়তা তহবিলের যৌথ হিসাব ৩৫০৫৫০২০০০১২৬৩ নম্বরে ২০২৫ সালের ২৯ অক্টোবর পর্যন্ত স্থিতি ছিল ১৬ লাখ ৮৯ হাজার ৩৪৬ টাকা। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৮ মার্চ ৮ লাখ ৫০ হাজার ৮০০ টাকা এবং ২২ জুন সরকারি বরাদ্দ বাবদ আরও ১ লাখ ৯৯ হাজার টাকা জমা হয়। সব মিলিয়ে ওই হিসাবে মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা থাকার কথা।

প্রশাসকের অভিযোগ, ওই হিসাব থেকেও তাঁর স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন তারিখে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুটি ব্যাংক একাউন্ট থেকে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে ।

ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই ২নং আসামি মো. উসমান গনি এবং ৩নং আসামি রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন। এসব লেনদেনে অন্যরাও সহযোগিতা করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনা জানার পর ওই ইউনিয়নের প্রশাসক তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে নেন। সেখানে ইউপি সদস্য ও ২নং আসামির ভায়রা ভাই মো. বিল্লাল মিয়ার উপস্থিতিতে উসমান গনি ও রিপন কর্মকারকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযোগকারীর দাবি, এ সময় তাঁরা সচিবের সহায়তায় পরস্পর যোগসাজশে বিভিন্ন তারিখে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। ব্যাংকের নথিপত্র ও স্টেটমেন্টেও এসব লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় তাঁরা হলেন, মো. রুয়েলুজ্জামান (৪৫), প্রশাসনিক কর্মকর্তা, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ, মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) এবং রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

এব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দু‘জন কে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত জানান , ব্যাংকের যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা এবং সাক্ষীদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

তিনি সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড়া দেয়া হবেনা।

এদিকে বন্যাকবলিত কৃষকদের মানবিক সহায়তা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ উত্তোলনের এমন অভিযোগে স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ব্যাংকের লেনদেন যাচাই, সরকারি অর্থ উদ্ধার এবং প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও […]

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১৩:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।

কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও করেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে থানার ভেতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

অগ্নিসংযোগে পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানার বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলেও বাধা সৃষ্টি করা হয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।