রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির ২নং সদস্য আমিনুল ইসলাম মঞ্জু।
আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম মঞ্জুর নামটি বেশ জোরালোভাবে আলোচনায় এসেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আমিনুল ইসলাম মঞ্জু বলেন, “ছোটবাইশদিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ ভরসা, তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের ওপরই ভরসা রাখতে চাই। দল যাকে যোগ্য মনে করবে, তার পক্ষেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
স্থানীয় লোকজন বলেন, “আমরা আমিনুল ইসলাম মঞ্জু ভাইকে সৎ ও ক্লিন ইমেজের একজন নেতা হিসেবে জানি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। ছোটবাইশদিয়া ইউনিয়নের মানুষ তাকে ভালোভাবে চেনে ও মূল্যায়ন করে।”