কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওভারব্রিজ নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্র শক্তি, কুষ্টিয়া সদর উপজেলা শাখা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে কুষ্টিয়া-দৌলতদিয়া মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংঅবস্থানকারীরা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে কুষ্টিয়া-দৌলতদিয়া মহাসড়ক হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।
হাসপাতালের সামনে প্রায় সময়ই যানবাহনের চাপ ও ভিড় লেগে থাকে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মহাসড়ক পার হতে গিয়ে ঝুঁকির মধ্যহাসপাতালের ঠিক বিপরীত পাশে রয়েছে ওষুধের ফার্মেসি।
হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে প্রায়ই মহাসড়ক পার হয়ে ফার্মেসিতে যেতে হয়। ব্যস্ত এই সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘহাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন বলেন, রোগী হাসপাতালে ভর্তি থাকলে প্রয়োজনীয় ওষুধ কিনতে বারবার বাইরে যেতে হয়। কিন্তু ফার্মেসিগুলো সড়কের বিপরীত পাশে হওয়ায় প্রতিবারই ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। অনেক সময় তাড়াহুড়ো করে রাস্তা পার হতে হয়।
এর মধ্যে দ্রুতগতির যানবাহন চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘতাদের দাবি, হাসপাতালের সামনে একটি ওভারব্রিজ নির্মাণ করা হলে রোগী, রোগীর স্বজন, চিকিৎসক, নার্সসহ সাধারণ পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করা সম্ভব হবে।
পাশাপাশি হাসপাতালের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাজাতীয় ছাত্র শক্তি, কুষ্টিয়া সদর উপজেলা শাখার নেতারা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কুষ্টিয়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্র।
কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু হাসপাতালের সামনে ব্যস্ত মহাসড়ক পারাপারের সময় রোগী ও স্বজনদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।
সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত একটি ওভারব্রিজ নির্মাণের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালনএদিকে বিষয়টি নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর জানান, হাসপাতালের সামনে ওভারব্রিজ নির্মাণের বিষয়টি মূলত সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন।
তিনি বলেন, নির্ধারিত কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং হাসপাতালের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। শুধু ওভারব্রিজ নয়, সড়কের বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপনসহ মানুষকে বিভিন্নভাবে সতর্ক করার উদ্যোগ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের জাতিনি আরও জানান, হাসপাতালের সামনে রোগী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (XEN)-এর বক্তব্য জানতে কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা, রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালের সামনে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল এবং যানবাহনের চাপ বিবেচনায় দ্রুত একটি ওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন।
একই সঙ্গে ওভারব্রিজ নির্মাণের আগ পর্যন্ত হাসপাতালের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা