মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি আবাসিক হোটলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি আবাসিক হোটলে দীর্ঘদিন ধরে আবাসিক ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ সোমবার দুপুরে সেখানে অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধমূলক ও অসামাজিক কার্যকলাপ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।