বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নদীতে মাছ ধরতে বিএনপি’র নেতাদের চাঁদা দাবি, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

গলাচিপা উপজেলা প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীতে জেগে ওঠা চরে মাছ ধরতে জেলেদের কাছে চাঁদা দাবি ও বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ০৬ (ডিসেম্বর) সকাল ১১ টায় নলুয়াবাগীর ৮ নম্বর ওয়ার্ডের বাঁধঘাট সংলগ্ন এলাকায় চাঁদা দাবির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। এ-সময় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য করায় […]

নিউজ ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬

গলাচিপা উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীতে জেগে ওঠা চরে মাছ ধরতে জেলেদের কাছে চাঁদা দাবি ও বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ০৬ (ডিসেম্বর) সকাল ১১ টায় নলুয়াবাগীর ৮ নম্বর ওয়ার্ডের বাঁধঘাট সংলগ্ন এলাকায় চাঁদা দাবির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।

এ-সময় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য করায় অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল থেকে নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়নের বিএনপির সভাপতি মো. বাহাদুর আলম মৃধা, সিনিয়র সহ সভাপতি মো. আশরাফ প্যাদা ও সাধারণ সম্পাদক মো. দাদন চৌকিদার কে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক নারী-পুরুষ বাঁশের  লাঠি, হাতে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করেন।  এসময় বক্তব্য রাখেন, নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খলিফা, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ আকন, স্থানীয় বাসিন্দা মো. ইউনূস হাওলাদার, মো. জাকির খলিফা ও মো. মিজানুর মোল্লা। বক্তারা অভিযোগ করে বলেন, “রাবনাবাদ নদীতে জেগে ওঠা চর সিএস/আরএস খতিয়ানে আমাদের স্থানীয় বাসিন্দাদের রেকর্ডীয় জায়গা ছিল। ভাঙনের ফলে নদীতে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে বিএস খতিয়ানে ১নং খাস খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে। আমরা এলাকাবাসী এক হয়ে যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালীতে জমি ফিরে পেতে মামলা করি। যে মামলা চলমান রয়েছে। মামলা নম্বর ১২১/২০২২ । বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতারা এই চর দখলের চেষ্টা করেছে আমরা তার প্রতিবাদ করেছি। এই নদীর চর দিয়ে জেলেদের জীবন ও জীবিকা চলে কিন্তু এখন বিএনপির নাম ভাঙিয়ে বাহাদুর আলম মৃধা ও কয়েকজন নেতা এই চরে মাছ ধরতে জেলেদের কাছে ৪০/৫০ হাজার টাকা দাবি করেছেন। টাকা না দিলে মাছ ধরতে বাঁধা দেয়। আমাদের জেলেরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবে। তাই জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সুষ্ঠু বিচার দাবি করছে।যেখানে সরকারি খাস জমি লিজ দেয়ার নিয়ম নাই, সেখানে তারা কীভাবে লিজ আনলো। আমরা মামলা করে লক্ষ টাকার উপরে খরচ করেছি”।

মূলত চরে জেলেরা ঘের জাল (স্থানীয় ভাষায় খুঁটা জাল) দিয়ে মাছ ধরেন। সেখানে মাছ ধরতে টাকা দিতে হয় জেলেদের। অভিযোগের তীর নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়নের বিএনপি’র স্থানীয় নেতাদের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে বাহাদুর আলম মৃধা বলেন, “আমি বন বিভাগের কাছ থেকে লিজ পাওয়ার পরে সব জেলেকে ডাকছি সমন্বয় করে দেয়ার জন্য কিন্তু তারা আসেনি। টাকা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা জনগণকে ভুল বুঝিয়ে মিছিল করেছে।” বাহাদুর আলম মৃধা পাল্টা অভিযোগ করেন, লিজ আনার পরেও তারা আমার জেলেদের মাছ ধরেতে দেয় না। এ বিষয়ে আমরা থানায় অভিযোগ করেছি”।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বলেন, “আমি বিষয়টি অবগত নই। তবে বিষয়টি জানার পরে তদন্ত করে দলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে”।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন,  “এ চরে রাজস্ব আদায়ের জন্য দুইজনকে ছয় মাসের জন্য মাছ ধরার শর্তে ইজারা দেয়া হয়েছে। কেউ যদি টাকা দাবি করে এ দায় ব্যক্তির, অফিস তার দায়িত্ব নিবে না”।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’