মোঃ তাজুল ইসলাম,সুবর্ণচর প্রতিনিধি
নোয়াখালী জেলার সোনাপুর রেল স্টেশনের পাশে রেল দুর্ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (৩৪) নামে এক লোক মারা গেছেন, নিহত দেলোয়ার এর বাড়ি নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়ন বাংলা বাজারের পাশে মোঃ জহির উদ্দিন এর ছেলে।
শুক্রবার, ৬ ডিসেম্বর, রাত ৯ টা ৩০ মিনিট এর সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। হঠাৎ এক ব্যক্তি ট্রেন চলে যাওয়ার পর অন্ধকারে রেললাইনে একটি মরা দেহ পড়ে থাকতে দেখেন। পরে সবাইকে ডাক দিলে সবাই এসে লাশটাকে উদ্ধার করে পকেটে থাকা আইডির ফটোকপি দেখে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আত্মীয়-স্বজন ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান ঘটনাস্থলের জায়গাটি অনেক অন্ধকার জায়গা,
আমরা ধারণা করছি মনে হয় লোকটি রেললাইনে বসে ফোনে কথা বলছিল হঠাৎ হয়তো ট্রেন এসে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে অথবা কেউ পূর্ব ঘটনাটি ঘটিয়েছে।