বুধবার, ০১ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মেহেরপুরে মাদক পাচারে জড়িয়ে পড়ছে নারীরা

মজনুর রহমান , মেহেরপুরঃ মেহেরপুরে আর্থ সামাজিক উন্নয়নে অনবদ্য ভূমিক রেখে চলেছে নারীরা। তবে সমাজের নারীদের একটি অংশ জড়িয়ে পড়ছে মাদক পাচারে। মাদক পাচারের সাথে সাথে নিজেরাও জড়িয়ে পড়ছে মাদক সেবনে। তারা হরেক কিছিমের মাদক পাচার ও সেবনে জড়িয়ে যাচ্ছে। একের পর এক মামলা হলেও মাদক পাচার ও সেবন থেকে কোন মতেই ফেরানো সম্ভব হচ্ছে […]

প্রতিনিধি ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১৫:৩৮

মজনুর রহমান , মেহেরপুরঃ

মেহেরপুরে আর্থ সামাজিক উন্নয়নে অনবদ্য ভূমিক রেখে চলেছে নারীরা। তবে সমাজের নারীদের একটি অংশ জড়িয়ে পড়ছে মাদক পাচারে। মাদক পাচারের সাথে সাথে নিজেরাও জড়িয়ে পড়ছে মাদক সেবনে। তারা হরেক কিছিমের মাদক পাচার ও সেবনে জড়িয়ে যাচ্ছে। একের পর এক মামলা হলেও মাদক পাচার ও সেবন থেকে কোন মতেই ফেরানো সম্ভব হচ্ছে না। পুরুষরা প্রশাসনের টার্গেটে থাকলেও নারীরা সহজে প্রশাসনের চোখ ফাকি দিতে পারে। এজেন্য মাদক পাচারে নারীদের সক্রিয় অংশগ্রহণ বেড়েছে। 

মাঠপর্যায়ের অনুসন্ধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন এবং আদালতের নথিতে দেখা গেছে, গত এক বছরে জেলায় অন্তত তিন ডজন নারী মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এদের অনেকেই জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছেন। আদালতৈ মামলা চালানোর খরচ ও সাংসারিক প্রয়োজনে তারা আবারো মাদক পাচারের পথে পা বাড়াচ্ছে।

প্রশাসনের ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং গড়ে উঠছে সুসংগঠিত একটি মাদক সরবরাহ চক্র, যেখানে নারীদের ব্যবহার করা হচ্ছে তুলনামূলক নিরাপদ বাহক হিসেবে। অনেক ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্য গ্রেপ্তার বা পলাতক হওয়ার পর ব্যবসার দায়িত্ব নিচ্ছেন স্ত্রী, মা কিংবা বোনেরা। ফলে মাদক কারবার এখন পরিবারভিত্তিক রূপ নিচ্ছে।

মেহেরপুর জেলা পুলিশ, ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০২৫ ও ২০২৬ সালে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বেশি উদ্ধার হলেও ২০২৬ সালে হেরোইনের পরিমাণ তুলনামূলকভাবে বেড়েছে। সব মিলিয়ে মেহেরপুরে মাদক এখন আর শুধু অপরাধ নয়; এটি একটি গভীর সামাজিক সংকটে রূপ নিয়েছে। সীমান্ত দিয়ে প্রতিনিয়ত নতুন চালান ঢুকছে, আর সেই সরবরাহ ব্যবস্থায় নারীদের যুক্ত করে গড়ে উঠছে নতুন নেটওয়ার্ক।

গোয়েন্দা সূত্র জানায়, ভারত থেকে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও হেরোইনের বড় চালান সীমান্তপথে মেহেরপুর ও গাংনীতে প্রবেশ করে। প্রথমে এসব মাদক সীমান্তসংলগ্ন গ্রামগুলোতে মজুত রাখা হয়, পরে সেখান থেকে জেলার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলায় ছড়িয়ে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে এই পরিবহন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গৃহস্থালির জিনিসপত্র বা পারিবারিক চলাচলের আড়ালে সহজে মাদক পরিবহন সম্ভব হওয়ায় চক্রগুলো এই কৌশল বেছে নিচ্ছে।

বর্তমানে মেহেরপুরের আদালতে প্রায় ৪ হাজার ২০০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে নারী আসামির সংখ্যা দুই শতাধিক। বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হওয়া নারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনের বড় চালান। গাংনী উপজেলার এক ঘটনায় হেলেনা আক্তারের কাছ থেকে উদ্ধার হওয়া দেড়শ বোতল ফেনসিডিল সাম্প্রতিক সময়ের বড় চালানগুলোর একটি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গাংনী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রমজান আলী জানান, নারীদের মাদক পাচার শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়; বরং গভীর সামাজিক পরিবর্তনের ইঙ্গিত। দারিদ্র্য, দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন এবং সীমান্ত এলাকার দীর্ঘদিনের চোরাচালান সংস্কৃতি মিলিয়ে নারীরা এই পথে জড়িয়ে পড়ছেন। আর্থিক আকর্ষণ ও সামাজিক পরিবর্তন তাদের এই পথে ঠেলে দিচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারি জানান, গত ২০২৫ সালে ৩১ জন নারী মাদক কারবারি গ্রেপ্তার হলেও মূল হোতাদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে। নারী সদস্যের অভাবে অনেক সময় অভিযান পরিচালনায় জটিলতা তৈরি হয়। এ কারণে দপ্তরে নারী সদস্য নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, মাদক ব্যবসা নারী-পুরুষ কারও জন্যই সহনীয় নয়। সম্প্রতি কিছু নারী সরাসরি মাদক পরিবহন ও ব্যবসায় জড়িয়ে পড়ছেন, যা উদ্বেগজনক। জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে মূল হোতারা আড়ালে থেকে পরিবারের নারী সদস্যদের ব্যবহার করছে। আবার কেউ কেউ দ্রুত অর্থের লোভে নিজেরাই এই নেটওয়ার্কে যুক্ত হচ্ছেন। 

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।