মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর) প্রতিনিধি;
নোয়াখালী সদর ও সুবর্ণচরের বিভিন্ন চরাঞ্চলে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পবিত্র ঈদে নিজের গ্রামের বাড়িতে ঈদ করতে এসে গত তিনদিন থেকে সাধারণ মানুষের পাশে ছুটে চলছেন। করছেন শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি।
কেন্দ্রীয় এমন নেতাকে কাছে পেয়ে খুশি এলাকাবাসী, এবং নিচ্ছেন মানুষের সুখ-দুঃখের খোঁজখবর।
কেন্দ্রীয় ছাত্রদল নেতার এমন উদ্যোগে খুশি চরাঞ্চল সহ বিভিন্ন স্থান সদর সুবর্ণচরের মানুষেরা।
তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। ।
আপনারা এই সরকারকে সহযোগিতা করুন । দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী তারেক রহমান হবে সবচেয়ে সেরা সরকার।
এ সময় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সহ বিভিন্ন ধরনের নেতাকর্মী তার সাথে অংশগ্রহণ করেন। তিনি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করেন।