মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

বসন্তের কোকিল ও বিদেশী নাগরিকের হাত থেকে শাহজাদপুরকে মুক্ত করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজের শাপলা কলি’র পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। (৮ ফেব্রুয়ারি) রোববার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সকাল ১০টার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি […]

বসন্তের কোকিল ও বিদেশী নাগরিকের হাত থেকে শাহজাদপুরকে মুক্ত করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৬

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজের শাপলা কলি’র পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ ফেব্রুয়ারি) রোববার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সকাল ১০টার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ হাসানাত আব্দুল্লাহ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজ।

উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বলেন, “আপনারা যারা দাঁড়িপাল্লায় ভোট দিতে চেয়েছেন তারা সবাই জোটের প্রার্থীর শাপলা কলি মার্কায় ভোট দিলেই জামায়াতে তথা মিজান ভাইকে ভোট দেয়া হবে।

” তিনি আরও বলেন, “৫ আগস্টের পর যত হত্যা হয়েছে তার ৯০% একটি দলের নেতাকর্মীর হত্যাকা-। অতএব, যে দলের কাছে নিজের দলের নেতাকর্মীর নিরাপত্তা নাই, তাদের দ্বারা দেশ এবং দেশের সীমানা নিরাপদ নয়।” বিশেষ অতিথির বক্তব্যে হাসানাত আব্দুল্লাহ বলেন, “বসন্তের কোকিল ও বিদেশী নাগরিকের হাত থেকে শাহজাদপুরকে মুক্ত করতে হবে।

আমরা সাইফ মোস্তাফিজকে নির্বাচিত করে শাহজাদপুরকে সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে আপনাদের কাছে শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করছি, আপনারা এবং পর্দার আড়ালের মা-বোনেরা শাপলা কলি মার্কায় ভোট দিবেন। আগামী নির্বাচন বেকারত্ব নিরসন ও বর্তমান রাষ্ট্রকাঠামো পরিবর্তনের নির্বাচন।

বিএনপি’র যে সমস্ত ভাইয়েরা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করেন, তারাও আমাদের শাপলা কলি মার্কাতেই ভোট দিবেন।” প্রশাসনের উদ্দেশ্যে হাসানাত বলেন, “অতীতের নির্বাচনগুলোতে আপনারা যে ভূমিকা রেখেছেন, আসন্ন নির্বাচনে এমন ভূমিকা রাখবেন না।

আপনাদের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করছি। আপনাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হলে জনগণের তোপের মুখে আপনারা ভেসে যাবেন। ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত তরুণরা অনেক রক্ত দিয়েছে। রক্ত দিতে দিতে তারা এখন ক্লান্ত। এ প্রজন্মের আমরাও ‘ডু অর ডাই’-এ এসে দাঁড়িয়েছি।

ভারত চায় না এই নতুন প্রজন্ম ভোটে জিতুক। কিন্তু, আমরা হাদি ভাইয়ের মতই এদেশ পুনর্গঠনে শহীদ হওয়ার জন্যই মাঠে নেমেছি এবং হাদি ভাইয়ের মতই মৃত্যু কামনা করছি।” এসময় তিনি হাদি হত্যারও সুষ্ঠু বিচার দাবি করেন।

বিশেষ অতিথি এবং শাপলা কলি মার্কার প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজও একই সুরে দেশ ও শাহজাদপুর পুনর্গঠনে ভূমিকা অরাখতে হাদি’র মত মৃত্যুকে আলিঙ্গন জানানোর ঘোষণা দেন। অনুষ্ঠানে ১১দলীয় জোটের শত শত পুরুষ ও মহিলা নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

অন্যান্য খবর

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন […]

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১৭:২১

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে বলা হয়, তিন নম্বর অভিযোগে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং পৃথকভাবে ১০ বছর করে সাজা দেওয়া হলেও সব দণ্ড একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য, বিভিন্ন নথি ও আলামত উপস্থাপন করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল এই রায় দেন। রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু আদালতে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে।

অন্যান্য খবর

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে […]

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৬, ২২:১০

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছা আছে, জনগণের পাশে থেকে সেবা করবো।’

তিনি আরও বলেন, দায়িত্ব ও ব্যস্ততা যতই থাকুক, জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে তিনি পাশে থাকার চেষ্টা করবেন।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাতে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।