বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আগের চেয়ে চাঁদা বেড়েছে, পাথরের ন্যায্যমূল্য পাচ্ছে না শ্রমিকরা : হাসনাত আব্দুল্লাহ

আগের তুলনায় চাঁদাবাজি বেড়েছে এবং পাথর–কয়লা খনি থেকে উত্তোলিত পাথরের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সকালে দিনাজপুরের স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত নির্বাচনী পথযাত্রা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পার্বতীপুর–ফুলবাড়ী অঞ্চলের মতো সম্পদসমৃদ্ধ এলাকাতেও জনগণকে আগের চেয়ে বেশি চাঁদা দিতে হচ্ছে। অথচ […]

আগের চেয়ে চাঁদা বেড়েছে, পাথরের ন্যায্যমূল্য পাচ্ছে না শ্রমিকরা : হাসনাত আব্দুল্লাহ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০০:৪৬

আগের তুলনায় চাঁদাবাজি বেড়েছে এবং পাথর–কয়লা খনি থেকে উত্তোলিত পাথরের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার সকালে দিনাজপুরের স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত নির্বাচনী পথযাত্রা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পার্বতীপুর–ফুলবাড়ী অঞ্চলের মতো সম্পদসমৃদ্ধ এলাকাতেও জনগণকে আগের চেয়ে বেশি চাঁদা দিতে হচ্ছে। অথচ শ্রমিকরা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। লুটেরারা পাহাড়সম সম্পদ গড়ে তুলছে, আর সাধারণ মানুষ বঞ্চিতই থেকে যাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এ দেশের মানুষ শহীদ হাদীর মতো সাহসী ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ চায়। তিনি ঘোষণা দেন, ১২ তারিখের পর ক্যাসিনো ও জুয়া বন্ধ করা হবে এবং এই অঞ্চলে আর কোনো চাঁদাবাজ ফ্যাসিস্টের জায়গা হবে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় যোগ্য প্রতিনিধিত্ব না থাকায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে এলাকা সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।

এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে হলে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি শাপলা কলি প্রতীকে ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

তার মতে, সঠিক ভোটের মাধ্যমে বৈষম্য দূর হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে। তিনি আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে শহীদ হাদী ও ফেলানী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। সীমান্তে অন্যায় গুলির জবাব কঠোরভাবে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বক্তারা বলেন, দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত–এনসিপি ও খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের প্রার্থী ডা. মো. আব্দুল আহাদকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

এ সময় প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ জনগণের সামনে তার নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, এনসিপির কেন্দ্রীয় নেতা মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির তরিকুল ইসলাম, আবু সাইদ মিলন, ডেভিট রাজু ও ফয়সাল শান্ত। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪