শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

হাসপাতালে তালা আর মাকড়সার জাল, ৪০ লাখ টাকার সরঞ্জাম চুরি

চৌবাড়ী বাজার পেরিয়ে সলপের আঞ্চলিক সড়কের দিকে হাঁটতে হাঁটতেই হঠাৎ চোখে পড়ে দোতলা সাদা একটি ভবন। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, এটি একটি হাসপাতাল। কাছে যেতেই লোহার গেটে ঝোলানো পুরাতন তালা আর মাকড়সার জাল জানান দেয় এখানে মানুষের আনাগোনা নেই বহুদিন।

প্রতিনিধি ডেস্ক

২১ জানুয়ারী ২০২৬, ২১:১৭

মাসুম হোসেন অন্তু, সিরাজগঞ্জ

চৌবাড়ী বাজার পেরিয়ে সলপের আঞ্চলিক সড়কের দিকে হাঁটতে হাঁটতেই হঠাৎ চোখে পড়ে দোতলা সাদা একটি ভবন। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, এটি একটি হাসপাতাল। কাছে যেতেই লোহার গেটে ঝোলানো পুরাতন তালা আর মাকড়সার জাল জানান দেয় এখানে মানুষের আনাগোনা নেই বহুদিন।

ফটকের ওপর লেখা,চৌবাড়ী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। নাম আছে, ভবন আছে, অথচ নেই চিকিৎসাসেবা।

সিরাজগঞ্জের কামারখন্দ,বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার পাশ্ববর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে এখানে নির্মাণ করা হয়েছিল ২০ শয্যার এই হাসপাতাল। প্রায় তিন একর জমির ওপর গড়ে ওঠা ভবনটির কাজ শেষ করে হস্তান্তর হয় ২০২৩ সালের ১২ সেপ্টেম্বরে জেলা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু প্রায় আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও হাসপাতালটির দরজা আজও সাধারণ মানুষের জন্য খোলেনি।

হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তালা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক ভিন্ন চিত্র। হাসপাতাল চত্বর জুড়ে আগাছার দাপট। কোথাও ঘাস কোমর সমান।

মূল ভবনের প্রবেশপথে ময়লা জমে আছে। মাকড়সার জালে ঢেকে আছে করিডোর। জানালার কাচ ভাঙা। দেয়ালে ধুলোর আস্তরণ। যেখানে থাকার কথা রোগীর শয্যা, সেখানে এখন ফাঁকা কক্ষ আর নিস্তব্ধতা।

হাসপাতালটি চালু না হওয়ায় এখানে কোনো জনবল বা নিরাপত্তা প্রহরী নেই। আর এই শূন্যতাকেই কাজে লাগিয়েছে চোরচক্র।

কামারখন্দ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চৌবাড়ির ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রান্না ঘরের পেছন গেটের উপর দিয়ে ঢুকে দরজা ভেঙে চুরি হয়েছে ৫৫টি সিলিং ফ্যান, ৯০টি লাইট, প্রতিটি ইউনিটের সার্কিট ব্রেকার, ওয়াশরুমের স্যানিটারি ফিটিংস, একটি এসির আউটডোর ইউনিট, পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার, জেনারেটরের কয়েল, ব্যাটারি ও তামার তার সব মিলিয়ে আনুমানিক ৪০ লাখ টাকার সরঞ্জাম উধাও হয়েছে।

কামারখন্দ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোমিন উদ্দিন জানান,ভবন খালি থাকায় প্রায় ৪০ লাখ টাকার চুরির ঘটনা ঘটেছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও জনবন সংকট এজন্য ওইখানে নাইটগার্ড দেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি আমি শোনার পরে সরেজমিনে পরিদর্শন করি। কামারখন্দ থানার পুলিশকে বেশ কয়েকবার মৌখিক অভিযোগ দেয় এরপর লিখিত অভিযোগ করি। পরে সেটি মামলা হয়। আর এটা যখন হস্তান্তর করা হয় তখন আমি এখানে ছিলাম না।

সিরাজগঞ্জ প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) কার্যালয় সূত্রে জানা যায়, হাসপাতাটির প্রাকল্পিত মূল্য ১৬ কোটি ১৯ লাখ টাকা। হাসপাতালটির কাজ শুরু হয় গত ২০১৮ সালের ২৪ নভেম্বর আর কাজ শেষ হয় ২০২২ সালের জুন মাসে। আর এ কাজটি করেন DMCL AND PC -JV নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, এখানে রয়েছে দুটি স্টাফ কোয়ার্টার, একটি দোতলা ডক্টরস কোয়ার্টার, ড্রাইভার গ্যারেজসহ বাসা, পাওয়ার স্টেশন, রান্নাঘর ও মূল দোতলা ভবন। কিন্তু এখন এসব ভবনে ডাক্তার নয়, বাসা বেঁধেছে নীরবতা।

একটি স্টাফ কোয়ার্টার ও মূল ভবনেও ফাটল দেখা গেছে, আরেকটিতে জানালার কাচ নেই। রান্নাঘরটি পরিত্যক্ত থাকায় সেটিই হয়ে উঠেছে চোরদের প্রবেশপথ। মূল ভবনের ভেতরে ঢুকে দেখা যায়, হাসপাতালের চেয়ার টেবিল, বিদ্যুৎ লাইনের তার কাটা, অপারেশন থিয়েটার, জরুরী সেবা, মেডিকেল ডক্টরস চেম্বার, রিসিপশনসহ বিভিন্ন আসবাবপত্রে ধুলাবালির আস্তরণ ও এলেমেলোভাবে রয়েছে।

কামারখন্দ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবু সাঈদ বলেন, নিয়মিত চুরি হচ্ছে। ঘটনার স্থলে পুলিশ পরিদর্শন করেছে। সেখানে আমি গিয়েছিলাম। স্থানীয়রাও আমাদের অভিযোগ করেছে হাসপাতালে ভিতরে ঢুকে মাদকসেবন করা হয়। সার্বিক বিষয়েও স্যারদেরকে জানিয়েছি।

চৌবাড়ি গ্রামের গোলাম আজম চৌধুরী বলেন, হাসপাতালটি চালু না হওয়ায় আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি অন্যদিকে সরকারি সম্পদ চুরি হচ্ছে। এখানে নানান ধরনের মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপ হয় বলেও গ্রামের মানুষের কাছে থেকে শুনেছি। কতৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ।

চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজ্জামেল হক বলেন, এই চৌবাড়ি এলাকায় দুইটি হাইস্কুল, তিনটি প্রাথমিক বিদ্যালয়, দুটি কেজি স্কুল, একটি মাদ্রাসা ও একটি কলেজ রয়েছে। এখানে হাসপাতালটি চালু হলে এই শিক্ষার্থীরা চিকিৎসা নিতে পারতো।

হাসপাতালটি চালু না হওয়ায় শিক্ষার্থীও স্থানীয়রা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই দ্রুত চালু করা হোক।

জুলাই গণঅভ্যুত্থান স্বাস্থ্য সেল কেন্দ্রীয় সদস্য হুজাইফা সম্রাট রাব্বি বলেন, চৌবাড়ির ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমি কতৃপক্ষকে অনুরোধ করবো সিভিল সার্জন, ডিসি অফিস ও স্বাস্থ্য অধিদপ্তর পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং দ্রুত হাসপাতালটি যেন চালু করে। হাসপাতালটি চালু হলে কামারখন্দ,বেলকুচি ও উল্লাপাড়ার পাশ্ববর্তী এলাকার মানুষজন সেবা পাবে। এটা নিয়ে আমিও স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত দিয়েছি।

কামারখন্দ থানার পুলিশের এসআই মো. বাবুল আক্তার বলেন , লিখিত অভিযোগ পাওয়ার পর সার্কেল স্যারকে নিয়ে পরিদর্শন করেছি। এখানে জনবল নিয়োগ না থাকার কারণে বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন বলেন, কামারখন্দের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই জনবল সংকট রয়েছে। এজন্য চৌবাড়িতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল দেওয়া সম্ভব হয়নি। চুরির বিষয়ে মামলা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।