রবিবার, ২১ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নীরব প্রাণীদের ভরসা একদল শিক্ষার্থী

আবু তাহের, জাককানইবি বিশ্ববিদ্যালয় মানেই কেবল পাঠদান, পরীক্ষা কিংবা সনদ অর্জনের স্থান নয়; এটি মানবিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রকৃত শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন মানুষ নিজের পাশাপাশি আশপাশের জীবজগতের প্রতিও দায়িত্বশীল হয়ে ওঠে। এই মানবিক দৃষ্টিভঙ্গিকে ধারণ করেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে ‘এনিম্যাল ওয়েলফেয়ার […]

নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নীরব প্রাণীদের ভরসা একদল শিক্ষার্থী

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ জানুয়ারী ২০২৬, ০০:১৯

আবু তাহের, জাককানইবি

বিশ্ববিদ্যালয় মানেই কেবল পাঠদান, পরীক্ষা কিংবা সনদ অর্জনের স্থান নয়; এটি মানবিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রকৃত শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন মানুষ নিজের পাশাপাশি আশপাশের জীবজগতের প্রতিও দায়িত্বশীল হয়ে ওঠে।

এই মানবিক দৃষ্টিভঙ্গিকে ধারণ করেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে ‘এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’। সংগঠনটি ক্যাম্পাসে বসবাসরত পথকুকুর ও বিড়ালদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং নিয়মিত খাদ্য প্রদানে কাজ করে যাচ্ছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস বহু পথপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। সময়ের সঙ্গে এসব কুকুর ও বিড়াল ক্যাম্পাসের অংশ হয়ে উঠেছে। তবে একই সঙ্গে তারা অবহেলা ও ঝুঁকিরও শিকার।

পর্যাপ্ত খাবারের অভাব, রোগব্যাধি, সড়ক দুর্ঘটনা কিংবা মানুষের অসচেতন আচরণ—সব মিলিয়ে পথপ্রাণীদের জীবন প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে পড়ে। এই বাস্তবতা থেকেই কিছু সচেতন শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠেছে এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

সংগঠনটির মূল উদ্দেশ্য প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং মানুষ ও প্রাণীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করা। তারা নিয়মিত পথকুকুর ও বিড়ালদের খাদ্য বিতরণ করে থাকে।

পাশাপাশি অসুস্থ বা আহত প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসকের সহায়তা গ্রহণ এবং টিকাদান ও নির্বীজন কার্যক্রমে সহযোগিতা করাও তাদের গুরুত্বপূর্ণ কাজের অংশ। একই সঙ্গে প্রাণীদের প্রতি নির্যাতন বা অবহেলার ঘটনা রোধে তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

সংগঠনের সভাপতি দর্শন বিভাগের শিক্ষার্থী শাকিব আহমেদ হৃদয় বলেন, ‘আমাদের কাছে প্রাণী কল্যাণ কোনো আলাদা বিষয় নয়; এটি মানবিক দায়িত্বেরই অংশ।

আমরা বিশ্বাস করি, যে সমাজ প্রাণীদের সুরক্ষা দিতে পারে, সেই সমাজই প্রকৃত অর্থে সভ্য। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে ওঠে—এই লক্ষ্য সামনে রেখেই আমরা কাজ করছি। পথকুকুর ও বিড়ালরা আমাদের শত্রু নয়, তারা এই ক্যাম্পাসের নীরব সহবাসী।’

সংগঠনের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী ঐশিক নূর বলেন, ‘প্রথম দিকে আমাদের কার্যক্রম ছিল খুবই সীমিত। কয়েকজন বন্ধু মিলে নিজেদের খরচে খাবার কিনে দিতাম। ধীরে ধীরে বিষয়টি সবার নজরে আসে।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সহযোগিতায় সংগঠনটি আজ একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বর্তমানে আমরা নিয়মিত ফান্ড সংগ্রহ, স্বেচ্ছাসেবকদের সমন্বয় এবং চিকিৎসা সহায়তার মাধ্যমে আরও পরিকল্পিতভাবে কাজ করতে পারছি। আমাদের স্বপ্ন—নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ প্রাণীবান্ধব ক্যাম্পাসে রূপান্তর করা।’

সংগঠনের সদস্য নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সারা তাসনিম বলেন, ‘অনেক সময় গভীর রাতে বা ভোরবেলা কোনো কুকুর বা বিড়ালের অসুস্থতার খবর পাই। তখন পড়াশোনা বা ব্যক্তিগত ব্যস্ততা ভুলে আমরা ছুটে যাই। কখনো পরীক্ষা সামনে, কখনো ক্লাস—তবুও এই কাজ থেকে পিছিয়ে আসিনি। যখন দেখি একটি অসুস্থ প্রাণী সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়।’

এই মানবিক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের জায়গা নয়; এটি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা শেখার ক্ষেত্র।

এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীরা যেভাবে স্বেচ্ছাশ্রমে পথপ্রাণীদের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করছে, তা প্রশংসনীয়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সবার সহযোগিতা করা উচিত।’

উল্লেখ্য, এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুধু খাদ্য ও চিকিৎসা সেবাতেই সীমাবদ্ধ নয়; তারা ক্যাম্পাসজুড়ে সচেতনতা তৈরির কাজও করছে। পোস্টার, প্রচারাভিযান, সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে ক্যাম্পাসে প্রাণীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।