আমজাদ শিবলু (নোয়াখালী সেনবাগ প্রতিনিধি):
চট্রগ্রামের পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালী সেনবাগ থানার পুলিশ তিনটি নাশকতার মামলায় অভিযুক্ত দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে চট্রগ্রামের পাহাড়তলী এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লা আল মামুন ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম। পরে পুলিশ তাদের দুজনকে সেনবাগ থানায় নিয়ে এসে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, উপজেলার নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লা আল মামুন ও সাধারন সম্পাদক নজরুল ইসলামকে চট্রগ্রামের পাহাড়তলী এলাকার একটি বাসা থেকে সেনবাগ থানা পুলিশের একটি দল গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় তিনটি করে নাশকতার মামলা রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।