রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট নিয়োগের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। প্রতি ভোট কেন্দ্রের জন্য স্বতন্ত্র প্রার্থীরা দুজন করে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন।
রোববার (৪ জানুয়ারি) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জকসু নির্বাচন ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে প্রতি ভোট কেন্দ্রের জন্য স্বতন্ত্র প্রার্থীর ০২ জন করে পোলিং এজেন্ট নিয়োগ করা হবে। এ উপলক্ষে সম্মানিত স্বতন্ত্র প্রার্থীদের তাঁদের পোলিং এজেন্টের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আজ ০৪/০১/২০২৬ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিটের মধ্যে জকসু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রসঙ্গত, আগামী ৬ জানুয়ারি জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আজ (৪ জানুয়ারি) থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড বা পাস) ছাড়া ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।