আবু তাহের, জাককানইবি
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া এক শোকবার্তায় উপাচার্য এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ড. মো. জাহাঙ্গীর আলম মরহুম শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। হাদির এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে আহত হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার লক্ষ্যে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। দুইদিন সেখানে চিকিৎসা নিয়ে অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।