মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), গাজীপুর-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক সমাজের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম, গাজীপুর-এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন খান।
প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট, এনাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার এবং বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুস সালাম সরকার, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মীর মোঃ কাউসার, সহযোগী অধ্যাপক ডা. বনি ইয়ামিন, সরকারি অধ্যাপক (অর্থোপেডিক) ডা. নাজমুস সোহান হাসান, ডা. মোঃ হারুন অর রশিদ ও ডা. মেশকাত।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের গান পরিবেশন করেন মেডিকেল কলেজের একদল শিল্পীগোষ্ঠী, যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং ২৪ জুলাই শহীদ হওয়া সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে প্রায় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।