শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

তারাকান্দায় ব্রীজের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

‎ময়মনসিংহের তারাকান্দায় ব্রীজের কোটি টাকা আত্মসাত অভিযোগ উঠেছে। ‎নিম্নমানের বালু ও রড দিয়ে চলছে কাজ, তদারকির নামে প্রহসন, থেমে নেই নকশা বাণিজ্য। ‎ব্রীজের কাজের সময় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হলেও, হয়নি মামলা। ‎বিশ্বব্যাংকের ৪ কোটি টাকার এ প্রকল্পে সময় বাড়লেও বাড়ছেনা কাজের গতি, দুর্নীতিতে জড়িত প্রকৌশলীরাও। ধারাবাহিক অনুসন্ধানে জানা যায়, ‎ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের চংনাপাড়ায় […]

তারাকান্দায় ব্রীজের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১১

‎ময়মনসিংহের তারাকান্দায় ব্রীজের কোটি টাকা আত্মসাত অভিযোগ উঠেছে। ‎নিম্নমানের বালু ও রড দিয়ে চলছে কাজ, তদারকির নামে প্রহসন, থেমে নেই নকশা বাণিজ্য।

‎ব্রীজের কাজের সময় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হলেও, হয়নি মামলা। ‎বিশ্বব্যাংকের ৪ কোটি টাকার এ প্রকল্পে সময় বাড়লেও বাড়ছেনা কাজের গতি, দুর্নীতিতে জড়িত প্রকৌশলীরাও।

ধারাবাহিক অনুসন্ধানে জানা যায়, ‎ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের চংনাপাড়ায় নির্মাণাধীন পিসি গার্ডার ব্রিজ এখন স্থানীয়দের কাছে উন্নয়ন নয়, দুর্নীতির রাজসাক্ষী। সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডির অধীনে ৪ কোটি ২৪ লাখ টাকার এই প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রণু তালুকদারের বিরুদ্ধে নকশা পরিবর্তন, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের অস্বাভাবিক ধীরগতি ও সংযোগ সড়ক ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে ব্রিজ চালুর ভয়াবহ অভিযোগ উঠেছে। এসব অনিয়মের বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

‎সূত্র জানায়, ৩৫ মিট ২০২৫ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও দফায় দফায় সময় বাড়িয়ে এখন সালের ডিসেম্বর করা হয়েছে। সময় বাড়লেও কাজের গতি বাড়েনি। উল্টো প্রকল্পের নকশাই বদলে ফেলা হয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, নকশা অনুযায়ী ব্রিজটি সোজা হওয়ার কথা থাকলেও প্রায় ১২ ফুট উত্তর দিকে বাঁকিয়ে নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়কও বাঁকা করে তৈরি করা হচ্ছে। এতে ব্রিজে উঠা-নামা এখন চরম ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

‎চংনাপাড়া গ্রামের নিয়ামুল কবীর জানান, ব্রিজটি সোজা না হয়ে বাঁকা হওয়ায় গাড়ি উঠানামা ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছে। দোকানঘর ও পাশ্ববর্তী স্থাপনাও ঝুঁকির মুখে।

‎চংনাপাড়ার শামসুল হকের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে একটি প্রভাবশালী মহল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। স্থানীয় বিরোধের জেরে অর্থের বিনিময়ে ব্রিজের নকশা পরিবর্তন করানো হয়েছে। এলাকাবাসী এটিকে পরিকল্পিত নকশা বাণিজ্য বলেই দেখছে।

‎নিম্নমানের বালু ও রড ব্যবহারের অভিযোগে চংনাপাড়ার হাবিবুর রহমান সাবেক ইউএনও জাকির হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযোগের পর বালু পরিবর্তন হলেও পুরো প্রকল্পজুড়ে তদারকি ছিল প্রায় অদৃশ্য। ইঞ্জিনিয়ারের উপস্থিতি ছিল কেবল ঢালাইয়ের দিন।

‎ব্রিজ নির্মাণকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে সুনামগঞ্জের হৃদয় নামে এক শ্রমিকের মৃত্যু হয়। মৃত্যুর পরও কাজের নিরাপত্তা ব্যবস্থায় কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি বা হয়নি কোন মামলা। বরং কাজ আরও ধীর হয়ে পড়ে।

‎ঠিকাদার রণু তালুকদার নিজেই স্বীকার করেছেন যে শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্থানীয়ভাবে “ম্যানেজ” করা হয়েছে এবং এ পর্যন্ত তিন কোটি টাকার বিল তোলা হয়েছে।

‎উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন দাবি করেন, বৃষ্টিতে ডাইভারশন ভেঙে যাওয়া ও শ্রমিকের মৃত্যুর কারণে কাজ বিলম্বিত হয়েছে এবং ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে স্থানীয়দের মতে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

‎অনিয়ম, নকশা কারসাজি, নিম্নমানের উপকরণ, ঝুঁকিপূর্ণ চলাচল ও নির্মাণ বিলম্ব সব মিলিয়ে চংনাপাড়ার এই ব্রিজ এখন দুর্নীতির উন্মুক্ত প্রদর্শনী। স্থানীয়রা দ্রুত স্বাধীন তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান

‎

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬১৫

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭