শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আল্লাহর বিধানের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায়: ড. শফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিয়ে মাদক কারবারি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলদার, জনগণের সম্পদ লুট করা চোর-ডাকাতকে ভোট দিলেই ওই ভোট পচে যায়। যারা নিজস্ব মতবাদে দেশ পরিচালনা করে তাদেরকে ভোট দিলে সেই ভোট […]

নিউজ ডেস্ক

২৪ নভেম্বর ২০২৪, ১৪:১১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিয়ে মাদক কারবারি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলদার, জনগণের সম্পদ লুট করা চোর-ডাকাতকে ভোট দিলেই ওই ভোট পচে যায়। যারা নিজস্ব মতবাদে দেশ পরিচালনা করে তাদেরকে ভোট দিলে সেই ভোট পচে যায়। পচা ভোটের দূষিত ব্যাকটেরিয়া সমাজে ছড়িয়ে পড়ে ব্যাধিতে রূপান্তর হয়। ওই ব্যাধিতে ভোটারকেই আক্রান্ত হতে হয়।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা সভাকক্ষে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী এবং ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউফল উপজেলা আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম আল কায়ছারী ও জেলা কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াজি উল্লাহ। এ ছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নারীর স্বাধীনতার নামে গত ৫৩ বছর বাংলাদেশে নারীদের অধিকার ও ইজ্জত ক্ষুণ্ন করা হয়েছে। নারীদেরকে ভোগ-বিলাসের পণ্যে রূপান্তর করেছে। ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। শিয়াল মুরগি যেমন বন্ধু হতে পারে না, বেপর্দা নারী তেমনই সমাজে নিরাপদ থাকতে পারে না মন্তব্য করে তিনি বলেন,

ইসলাম নারীদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করেছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নারী অধিকারের নামে নারীদের ইজ্জত লুণ্ঠনের সুযোগ নাই। নারীদের নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে না। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্রব্যবস্থায় পরিচালিত হতো তাহলে ফেলানীর মতো নিরীহ বোনদের সীমান্তে ভারত গুলি করে হত্যা করতে

পারত না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করতে পারত না, রাজনৈতিক দলের পদবি দেওয়ার নামে নেতাদের কাছে নারীরা ভোগ পণ্য হতো না। নারী-পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে তাদের প্রাপ্ত সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত করা হতো না।

ধর্মনিরপেক্ষতার নামে ভিন্ন ধর্মের নাগরিকদের সংখ্যালঘু বানিয়ে রাখতে পারত না, পাহাড়ীদের উপজাতি বানিয়ে জাতি-গোষ্ঠী ও ধর্মের বিভাজন সৃষ্টি করা হতো না। এসব কেবলমাত্র মানবরচিত মতবাদে সম্ভব ইসলামী রাষ্ট্রব্যবস্থায় নয়। তাই মানুষের তৈরি মতবাদ থেকে বেরিয়ে এসে আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন, তাহলে সমাজ মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, জনগণের সম্পদ লুট করা চোর-ডাকাত থেকে সমাজ রক্ষা পাবে। সমাজে শান্তি বিরাজ করবে।

ড. মাসুদ উপস্থিত বাছাইকৃত কর্মী এবং ওয়ার্ড দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, জনগণের প্রয়োজনে সমাজের উন্নয়নের সবার আগে সবক্ষেত্রে অতীতের মতো জামায়াতের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। আগামীতে দ্বীন কায়েমের ভোট যুদ্ধে জনগণকে অংশগ্রহণ করতে তিনি আহ্বান জানিয়ে বলেন,

নবী-রাসুল ও নারী-পুরুষ সাহাবিরা তরবারির যুদ্ধে জীবন ও রক্ত দিয়ে দ্বীন কায়েম করেছে। আর বাংলাদেশের নাগরিকদের জন্য সুবর্ণ সুযোগ এসেছে ব্যালেটের যুদ্ধে ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

এর আগে সকালে ড. মাসুদ বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় তিনি জনসাধারণের ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বাউফল পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক বাউফল উন্নয়ন ফোরামের অর্থায়নে সংস্কারকাজের উদ্বোধন করেন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৩

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৬

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৬