শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের ১ (নবীগঞ্জ বাহুবল) আসনে আসন্ন নির্বাচনে নব্য যোগ দেওয়া বিএনপির ধানের শীর্ষ প্রতীকে সম্ভব্য প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সাহেবের ছেলে ড.রেজা কিবরিয়া
তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নিজ গ্রাম নবীগঞ্জ উপজেলার জালালসাফ গ্রামে আসেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন।এতে তিনি অংশ নিয়ে এলাকার গণ্যমান্য মুরব্বী, যুবক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় ড. রেজা কিবরিয়া বলেন,
“যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, নবীগঞ্জ-বাহুবলকে স্বপ্নের মতো উন্নত এলাকায় রূপান্তর করবো। কাজ দেখে আপনারাই বুঝতে পারবেন—আমি কতটুকু পরিবর্তন আনতে পেরেছি।”তিনি আরও বলেন
নবীগঞ্জ–বাহুবলে টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে।নার্সিং ইনস্টিটিউট নির্মাণ করা হবে।
শিক্ষার মান বাড়িয়ে শিক্ষিত ও আলোকিত সমাজ তৈরি করা হবে।
সিলেট শহরের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে নবীগঞ্জ–বাহুবলের জীর্ণ রাস্তাঘাটের সম্পূর্ণ সংস্কার করার প্রতুশ্রুতি করেন।
ড. রেজা কিবরিয়া আরও বলেন,
“আমি বিদেশের লোভনীয় চাকরি ছেড়ে দেশে ফিরেছি শুধুই মানুষের সেবা করতে। দেশের প্রতি ভালোবাসা থেকেই রাজনীতিতে এসেছি। আমার বাবার অসম্পূর্ণ স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই।”
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।