মো: হোসেন, মনপুরা প্রতিনিধি
দীর্ঘদিনের অবহেলাকে পেছনে ফেলে অবশেষে বড় সুখবর পেলো ভোলার দ্বীপ উপজেলা মনপুরা। দেশের সবচেয়ে অবহেলিত ও জলবায়ু–ঝুঁকিপূর্ণ ১০টি উপজেলায় কঠোর তথ্যভিত্তিক স্ক্রিনিংয়ের মাধ্যমে মনপুরাকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
আঞ্চলিক বৈষম্য কমানো, বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং অবকাঠামো ঘাটতি পূরণে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।বছরের পর বছর কাঁচা সড়ক, নড়বড়ে যোগাযোগব্যবস্থা, বাজার–স্কুল–স্বাস্থ্যকেন্দ্রের সীমিত প্রবেশাধিকার এবং উন্নয়ন পরিকল্পনায় ধারাবাহিক বঞ্চনার কারণে মনপুরা কার্যত দেশের মূলধারার অর্থনৈতিক প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
জলবায়ু ঝুঁকি, দারিদ্র্যের হার এবং সড়ক অবকাঠামোর দুরবস্থাকে মূল সূচক ধরে প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট ১০টি উপজেলা নির্বাচিত হয়—তারই একটিউপজেলা মনপুরা।
এই ১০ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার বিভাগ গ্রহণ করেছে প্রায় ১০৫০ কোটি টাকার বৃহৎ উন্নয়ন প্রকল্প। এর লক্ষ্য—সংযোগ বৃদ্ধি, বাজারগতি সহজীকরণ এবং স্থানীয় অর্থনীতিকে টেকসই শক্তির ওপর দাঁড় করাপ্রকল্পের প্রধান লক্ষ্যমাত্রা:
BC সড়ক উন্নয়ন: ৪৫৮.৬৭ কিলোমিটার
RCC সড়ক নির্মাণ: ১২৩.৪৭ কিলোমিটার
বক্স কালভার্ট: ১২৩৭ মিটার
স্থানীয়দের প্রত্যাশা, বহু বছরের উন্নয়ন বঞ্চনার পর এই প্রকল্প মনপুরার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।