মোহাম্মদ তারেক , রামগঞ্জ প্রতিনিধিঃ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে। আর এর মধ্য দিয়েই দেশ থেকে চিরতরে বিদায় নিবে খুন গুমের রাজনীতি। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে, তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪নভেম্বর) বেলা সাড়ে ১১টার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষের সভাপতিত্বে এসময় মাহফুজ আরো বলেন, অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা অতীতে নিরাপরাধ ছাত্র-জনতাকে হত্যা করেছে এবং গুম-খুনে হাসিনার সাথে জড়িত ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার অনেকদূর এগিয়েছে। জুলাই সনদে রাজনৈতিক দল সাক্ষর করেছে। এসনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ গঠিত হবে। এই সরকারের কাজ হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।
এসময় তিনি জোর দিয়ে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে দেশে আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, গুম খুন থাকবে না। আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলো, যারা আহত হয়েছে, অঙ্গহানী হয়েছে তারা যে বাংলাদেশ চেয়েছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সেইরকম বাংলাদেশ আমরা পাবো।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল বারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ রামগঞ্জের সকল স্তরের সুধীবৃন্দ। পরে প্রধান অতিথি রামগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের খোজ খবর নেওয়ার পাশাপাশি তাদেরকে অনুদান প্রদান করেন এবং দুপুরে রামগঞ্জের প্রয়াত এমপি সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পিন্টু, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার আবুল হোসেন,ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ রফিকুল ইসলাম, উপদেষ্টার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ও বড় ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম সহ অনেকে।