সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

সাংবাদিকসহ ২৪ ঘণ্টায় ৭ জন খুন—সারাদেশে আতঙ্ক

দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সাংবাদিকসহ সাতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে ব্যবসায়ী, যুবক, চালক ও সাধারণ নাগরিক রয়েছেন। পুলিশ বলছে, অধিকাংশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এসকল ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত দেশের ছয়টি জেলায় এ সকল ঘটনা ঘটেছে। প্রতিবেদকদের পাঠানো সংবাদ পাঠকদের কাছে তুলে ধরা […]

সাংবাদিকসহ ২৪ ঘণ্টায় ৭ জন খুন—সারাদেশে আতঙ্ক

সাংবাদিকসহ ২৪ ঘণ্টায় ৭ জন খুন—সারাদেশে আতঙ্ক

নিউজ ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ১৯:৫৭

দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সাংবাদিকসহ সাতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে ব্যবসায়ী, যুবক, চালক ও সাধারণ নাগরিক রয়েছেন। পুলিশ বলছে, অধিকাংশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এসকল ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার থেকে শুক্রবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত দেশের ছয়টি জেলায় এ সকল ঘটনা ঘটেছে। প্রতিবেদকদের পাঠানো সংবাদ পাঠকদের কাছে তুলে ধরা হলো-

গাজীপুর:
নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তুহিনকে ধাওয়া করে একটি চায়ের দোকানে ভিতরে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীর একটি সিসিটিভিতে ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার সকালে নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গাজীপুর বাসন থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করলেও, ভিডিও ফুটেজে দেখা অস্ত্রধারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

মৌলভীবাজার:
গতকাল রাতে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে নিজ দোকানে ফয়জুর রহমান রুবেল (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর দোকানে একা থাকা অবস্থায় তিন থেকে চারজন মুখোশধারী ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি জেলার কুলাউড়ার গোবিন্দপুর গ্রামে। ঘটনার পর সদাইপাতি মার্কেটের ব্যবসায়ীরা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি করেন।

সিলেট:
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন ডালিম (৩৫) নামে এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত হঠাৎ করে তাকে আক্রমণ করে এবং দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। নিহত ডালিমের বাড়ি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা এলাকায়।

নাটোর:
নাটোরের লালপুরে গতকাল রাত ১০টার দিকে সাইদুর রহমান (৩৫) নামে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গোপালপুর-লালপুর সড়কের পাশে গাড়ির ভেতর থেকে মরদেহ ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। সন্দেহভাজন যাত্রী তাওহিদুল ইসলামকে রাতেই আটক করে পুলিশ। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।

গাজীপুর:
টঙ্গী স্টেশন রোডে শুক্রবার সকাল সাড়ে ৯টায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয় মাথাবিহীন একটি মরদেহ। পরে সিআইডি আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে জানতে পারেন মৃত ব্যক্তির নাম মো. ওলি (৩৫), বাড়ি নরসিংদীর করিমপুর গ্রামে। হত্যার পেছনে কারণ বা জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে শুক্রবার সকাল ৯টার দিকে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মো. মনছুর বৈদ্য (৫২) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, গত সোমবার রাতে মোটরসাইকেলে করে কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ বলেছে, ঘরের দরজায় বাইরে থেকে দুটি তালা লাগানো ছিল।

কুমিল্লা:
দুইদিন নিখোঁজ থাকার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দক্ষিণ চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কবরস্থান থেকে ফারুক মুনসী (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সারাদেশে একদিনে এই ধারাবাহিক খুনের ঘটনায় নাগরিকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। অধিকাংশ ঘটনার পেছনে স্পষ্ট কোনো মোটিভ বা আসামির গ্রেপ্তার না থাকায় প্রশ্ন উঠেছে তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। এসব ঘটনা ঘটছে প্রকাশ্য দিবালোকে। এতে মানুষের মধ্যে নেতিবাচক প্রবণতা তৈরি হচ্ছে।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫০

অন্যান্য খবর

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন […]

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১৭:২১

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে বলা হয়, তিন নম্বর অভিযোগে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং পৃথকভাবে ১০ বছর করে সাজা দেওয়া হলেও সব দণ্ড একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য, বিভিন্ন নথি ও আলামত উপস্থাপন করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল এই রায় দেন। রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু আদালতে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে।

অন্যান্য খবর

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে […]

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৬, ২২:১০

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছা আছে, জনগণের পাশে থেকে সেবা করবো।’

তিনি আরও বলেন, দায়িত্ব ও ব্যস্ততা যতই থাকুক, জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে তিনি পাশে থাকার চেষ্টা করবেন।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাতে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।