সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ১৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।
সভায় ১৭তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী এবং ২৭তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এছাড়া সভায় ৪৪ জন শিক্ষক, ১৯ জন কর্মকর্তা এবং ১৬ জন কর্মচারীর চাকরি পদন্নোতি ও নতুন নিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, গবির কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।
এছাড়া অনলাইনে সভায় যুক্ত হন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও সিন্ডিকেট সদস্য জনাব ওয়ালিউল ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী।