শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন একজন উপদেষ্টা : ফখরুল

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় এক সরকারি উপদেষ্টার বিরুদ্ধে লাগাতার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারি ক্ষমতা ব্যবহার করে মানুষকে হয়রানি, ভয়ভীতি ও দখলবাজি করা হচ্ছে। মুরাদনগর এখন এর জ্বলন্ত উদাহরণ।” ফখরুল দাবি করেন, ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট ওই উপদেষ্টা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত […]

মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন একজন উপদেষ্টা : ফখরুল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৫, ১১:৪৩

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় এক সরকারি উপদেষ্টার বিরুদ্ধে লাগাতার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারি ক্ষমতা ব্যবহার করে মানুষকে হয়রানি, ভয়ভীতি ও দখলবাজি করা হচ্ছে। মুরাদনগর এখন এর জ্বলন্ত উদাহরণ।”

ফখরুল দাবি করেন, ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট ওই উপদেষ্টা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত করে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। তিনি বলেন, “বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চাঁদা দিতে বাধ্য করা—এসবই চলছে প্রকাশ্যে। প্রশাসন নির্লিপ্ত, কারণ নির্দেশ উপর থেকে।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “সরকার নিজের স্বার্থে কিছু লোককে ‘ডন’ বানিয়ে দিয়েছে। তারা এখন জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণ, প্রশাসনকে ব্ল্যাকমেইল করা—সব করছে।” তিনি আরও বলেন, “মুরাদনগরে এই উপদেষ্টা প্রশাসনের কাছে অঘোষিত শাসক হয়ে উঠেছে। সাধারণ মানুষ আতঙ্কে থাকছে, কোনো বিচার পাচ্ছে না।”

ফখরুল বলেন, “আমরা বারবার বলেছি, সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছে। এখন স্থানীয় পর্যায়ে ‘ছোট স্বৈরতন্ত্র’ তৈরি হয়েছে। মুরাদনগরের ঘটনা দেশের নানা প্রান্তেই ঘটছে।”

তিনি অবিলম্বে ওই উপদেষ্টাকে অপসারণ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এ বিষয়ে জানতে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, “আমরা কোনো অভিযোগ লিখিতভাবে পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা ফখরুলের অভিযোগকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৭৩

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭