সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

নিউইয়র্কের মেয়র পদে ফিলিস্তিনপন্থীর সাফল্য, ইসরাইল কাগুজে বাঘ : মার্কিন মিডিয়া

আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী মুসলিম প্রার্থী জোহরান মামদানি। সব হিসাব-নিকাশেই তিনি এগিয়ে রয়েছেন, রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। এই সাফল্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রক্ষণশীল শিবিরে ক্ষোভ ও উদ্বেগের ঢেউ তুলেছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক পিটার ফিল্ড আমেরিকার ওয়েবসাইট ম্যান্ডভিসে একটি নিবন্ধে লিখেছেন, নিউ ইয়র্কের মেয়র […]

নিউইয়র্কের মেয়র পদে ফিলিস্তিনপন্থীর সাফল্য, ইসরাইল কাগুজে বাঘ : মার্কিন মিডিয়া

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৫, ১০:৪৮

আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী মুসলিম প্রার্থী জোহরান মামদানি। সব হিসাব-নিকাশেই তিনি এগিয়ে রয়েছেন, রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

এই সাফল্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রক্ষণশীল শিবিরে ক্ষোভ ও উদ্বেগের ঢেউ তুলেছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক পিটার ফিল্ড আমেরিকার ওয়েবসাইট ম্যান্ডভিসে একটি নিবন্ধে লিখেছেন, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মুসলিম রাজনীতিবিদ জোহরান মামদানি সাফল্য পেয়েছেন। মামদানি প্রমাণ করেছেন, ইসরাইল একটি কাগুজে বাঘ।

ফিল্ড আরো লিখেছেন, ফিলিস্তিনকে সমর্থনকারী এবং গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকারী মামদানির সাফল্য প্রমাণ করেছে ইহুদিবাদ গণতান্ত্রিক রাজনীতিতে একটি কাগুজে বাঘ।

তিনি আরও বলেন, মামদানি সম্প্রতি প্রমাণ করেছেন, ডেমোক্র্যাটিক পার্টিতে ইহুদিবাদ এখন মৃত।

এই প্রসঙ্গে লেখক আব্দুল জাওয়াদ ওমর এই ওয়েবসাইটে একটি নিবন্ধে লিখেছেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে অ্যান্ড্রু কুওমোর মতো প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে মামদানির জয় কেবল একটি নির্বাচনী ঘটনা নয় বরং মার্কিন রাজনীতিতে ফিলিস্তিনের জন্য একটি ঐতিহাসিক মোড়। এই জয় আমেরিকায় ইসরাইলের ভূমিকার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ এবং ইহুদিবাদের পতনের ধারার প্রতিফলন।

লেখক এই পরিস্থিতিকে আমেরিকায় রাজনৈতিক দিগন্তের পরিবর্তন হিসেবে দেখেন, কারণ ফিলিস্তিন এখন আর রাজনীতিতে‌ নিষিদ্ধ বিষয় নয়

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬১০

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭