সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সুবর্ণচরে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোঃ তাজুল ইসলাম (সুবর্ণচর প্রতিনিধি) নোয়াখালী, সুবর্ণচর উপজেলার চরজুবিলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হক চৌধুরী সংবাদ মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৫ মে) বিকালবেলা চরমহি উদ্দিন বাজারে নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন বার বার কারা নির্যাতিত, ত্যাগী বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী। তিনি তার লিখিত বক্তব্যে […]

প্রতিনিধি ডেস্ক

২৫ মে ২০২৫, ২০:৪৬

মোঃ তাজুল ইসলাম (সুবর্ণচর প্রতিনিধি)

নোয়াখালী, সুবর্ণচর উপজেলার চরজুবিলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হক চৌধুরী সংবাদ মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২৫ মে) বিকালবেলা চরমহি উদ্দিন বাজারে নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন বার বার কারা নির্যাতিত, ত্যাগী বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি চর মহি উদ্দিন অঞ্চলে মাত্র ১৪ জন লোক নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছি। আমি বিগত ১৫ বছরের উপরে ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি।

আমি ২৭ টি মামলার আসামী স্বৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে। বহু বার জেলে গিয়েছি বিএনপি করার কারণে। আমি শহীদ জিয়ার আদর্শের রাজনৈতি সাথে জড়িত, কোন অন্যায়, অনিয়ম, দখল বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী গঠিত কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই।

তবে সভাপতি হিসেবে দলের উন্নতি স্বার্থে এবং সাধারণ মানুষের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি বা সামাজিক সংগঠনের সাথে চলাফেরা করতে হয়েছে। তাই বলে আমি কখনো কোন অন্যায়, অনিয়মের সাথে জড়িত ছিলাম না।

এখনো নাই এবং ভবিষ্যতে থাকবো না। রাজনৈতি আমার পেশা, রাজনৈতি করি নিজের উপার্জিত অর্থ দিয়ে, গণমানুষের জন্য। এটা নিয়ে থাকতে চাই।

সম্প্রতি কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে সোস্যাল মিডিয়াতে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য, বিচারপ্রার্থী এক নারীর সাথে আমার ফোনে অসামাজিক কর্মকান্ডের কথোপথন একটি অডিও ফাঁস হয়। প্রতিহিংসা মুলকভাবে কেউ আমার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, রমজান মাসে অচেনা একটি নম্বর থেকে এক নারী আমাকে ফোন করে তার মামলা সংক্রান্ত বিষয়টি জানান। ঠিক ঐ সময় আমি পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বাড়িতে অবস্থান করি। সে আমাকে বলে মাইজদি চলেন, আমার পরিচিত কেউ আছেনি, জানতে চাই।

তখন উত্তরে আমি বলি অনেকে আছে, একটা চেম্বারে বসবো। সে রাজি হয় নিরিবিলি কোন স্থানে বসতে , পরে আমি তাকে না করে দেই।

পুরো অডিওটি ক্লিপটি শুনলে আপনারা বুঝবেন প্রকৃত ঘটনা কি। তার সাথে কি কথা হয়েছে। অডিওর কিছু কিছু অংশে একাধিক বার ডাবল এডিট করা হয়েছে ষড়যন্ত্রের উদ্দেশ্যে।

ঐ মহিলা আমাকে বলেছেন অডিওতে মাহবুবুল হক নেতা, আমি বলেছি অপরপ্রন্ত থেকে হ্যা। আমি অসুস্থ যেহেতু নামাজ পড়ে দোয়া করিয়েন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা সোহাগ, ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ অনেকে।

মাহবুবুল হক চৌধুরী জানান, ১৫ বছর বিএনপি করার লোক পাইনি, দলীয় কর্মসূচি গুলো গুটি কয়েকজন কে নিয়ে সফল করেছি। এখন ৫ আগস্টের পর প্রতিটি ঘরে ঘরে বিএনপির নেতা।

আওয়ামী মধু খাওয়া অনেকে ভল্ট পাল্টিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে। আমি দলের হাই কমান্ডের নিকট আকুল আবেদন জানাচ্ছি , আমি অনিয়ম করলে আইন তদন্ত করে আপনারা আমার বিরুদ্ধে পদক্ষেপ নিন।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।