শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

র-এর গোপন নথি ফাঁস ! কাশ্মীর হামলায় সরাসরি জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে ভারত—এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার পর ভারত একের পর এক কূটনৈতিক ও প্রতিরক্ষা পদক্ষেপ নিলেও, ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং যুদ্ধাবস্থার আশঙ্কা জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পেহেলগাম হামলা নিয়ে […]

র-এর গোপন নথি ফাঁস ! কাশ্মীর হামলায় সরাসরি জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ মে ২০২৫, ১৩:৫০

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে ভারত—এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার পর ভারত একের পর এক কূটনৈতিক ও প্রতিরক্ষা পদক্ষেপ নিলেও, ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং যুদ্ধাবস্থার আশঙ্কা জোরদার হচ্ছে।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পেহেলগাম হামলা নিয়ে নতুন এক তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি সহ একাধিক গণমাধ্যম। তারা দাবি করেছে, ভারতের গোয়েন্দা সংস্থা র-এর (RAW) প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে এই হামলায়। এমনকি একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর মাধ্যমে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।

গণমাধ্যমগুলোর তথ্যমতে, টেলিগ্রামে ফাঁস হওয়া কিছু গোপন নথিতে হামলার বিস্তারিত পরিকল্পনা, নির্দেশনা এবং সময়সীমার উল্লেখ রয়েছে। ওই নথিগুলোতে দেখা যায়, হামলার পর ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ওপর দোষ চাপানোর ছক কষা হয়। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো নির্ধারিত সময়সীমার আগেই পাকিস্তানকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রচার করে।

পাকিস্তানের দাবিমতে, অন্তত ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। ফাঁস হওয়া তথ্যে আরও উল্লেখ রয়েছে, র-এর এজেন্টরা পর্যটকের ছদ্মবেশে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল, যেন ‘প্রত্যক্ষদর্শী’ তৈরি করা যায়।

একইসঙ্গে কিছু অস্পষ্ট ভিডিও ব্যবহার করে আইএসআই-এর সম্পৃক্ততা প্রমাণে ফরেনসিক বিশ্লেষণের ছকও ছিল ওই পরিকল্পনায়।

বিশ্লেষকরা বলছেন, এসব নথি যদি সত্যি হয়, তাহলে তা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একইসঙ্গে কাশ্মীর পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠবে। এদিকে, এপ্রিল মাসজুড়ে ভারতীয় বাহিনী অধিকৃত কাশ্মীরে নয়জনকে হত্যা এবং প্রায় ২৪৮০ জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে বলে দাবি পাকিস্তানের।

এর মাঝেই ভারতের সুপ্রিম কোর্ট পেহেলগাম হামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা একটি মামলা খারিজ করে দেয়। আদালতের মন্তব্য, এমন মামলা সেনাবাহিনীর মনোবলে আঘাত হানতে পারে।

দুই দেশের মধ্যে এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সীমান্তে টানা সাতদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আকাশসীমা ব্যবহারে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত।

নিরাপত্তা নিশ্চিতে আইএসআই-এর মহাপরিচালক মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এমন সংকটময় পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী এবং দেশটির একাধিক রাজনৈতিক দল। পিটিআই বলছে, জাতীয় ঐক্য প্রয়োজন, তাই ইমরান খানের মুক্তির দাবিও সামনে এসেছে।

দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও চীন দু’দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে একদিকে যুক্তরাষ্ট্র ভারতকে ১৩ কোটি ডলারের সামুদ্রিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিলেও, অপরদিকে চীন ঘোষণা করেছে—সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৯