বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

ব্যঙ্গাত্মক প্রশ্ন করে পিসিবির শাস্তির মুখে রমিজ রাজা

শান মাসুদ অধিনায়ক হওয়ার পর টানা ৬টি টেস্ট হেরেছিল পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেল পাকিস্তান। শুধু জয় নয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এখন উৎসবের আমেজ পাকিস্তানের ক্রিকেটে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে হেরেছিল পাকিস্তান। এরপর শেষ দুই ম্যাচে টানা জিতেছে তারা। ২০২১ […]

নিউজ ডেস্ক

২৭ অক্টোবর ২০২৪, ১২:১১

শান মাসুদ অধিনায়ক হওয়ার পর টানা ৬টি টেস্ট হেরেছিল পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেল পাকিস্তান। শুধু জয় নয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এখন উৎসবের আমেজ পাকিস্তানের ক্রিকেটে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে হেরেছিল পাকিস্তান। এরপর শেষ দুই ম্যাচে টানা জিতেছে তারা। ২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজ জিতলো পাকিস্তান।

ঐতিহাসিক সিরিজ জয়ের পরও মাসুদকে হতাশাজনক অতীত মনে করালেন রমিজ রাজা। ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ককে ব্যাঙ্গাত্মক প্রশ্ন করেন এই ধারাভাষ্যকার। রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করে বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?

উত্তরে মাসুদ বলেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক। আমাদের এই জয়টি দরকার ছিল। জাতির এই জয় দরকার ছিল। পাকিস্তান জিতেছে, এতে আমরা খুশি।

রমিজ রাজার এই প্রশ্ন ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উল্টো পাল্টা প্রশ্ন করার অভিযোগে রমিজ রাজাকে শাস্তিও দিতে পারে পিসিবি। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ধারাভাষ্যকার প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে।

রমিজের এমন প্রশ্নের সমালোচনা করেছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরও। তিনি বলেন, ‘যখন কৃতিত্ব দেওয়া প্রয়োজন, তখন কৃতিত্ব দিন। শানের জন্য খুব খারাপ লেগেছে। এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই।

 

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।

খেলা

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ,ওমরাহ পালন করলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। একসময় স্পেনের রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম […]

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ,ওমরাহ পালন করলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ১৭:৫৯

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

একসময় স্পেনের রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপর প্রথমবার ওমরাহ পালন করেন সুজা। কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন এই ব্রাজিলিয়ান।

সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবল খেলার সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কলেজ পর্যায়ে ফুটবলেও অংশ নেন।

পড়াশোনা শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন সুজা। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ইউরোপের অধ্যায় শেষে ২০২৪ সালের আগস্টে আল নাসরের নারী দলে যোগ দেন। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুজার ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে। সে সময় আল নাসর উইমেন দল একটি ভিডিও প্রকাশ করে তার নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানায়। ভিডিওর ক্যাপশনে তার জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়।

শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন সুজা। এবার কয়েক মাস পর আবারও মক্কায় গিয়ে পবিত্র এই ইবাদত সম্পন্ন করলেন তিনি।