বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা নিয়ে কাজ করতে হবে : আমিনুল হক

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু অনেক কঠিন একটি নির্বাচন হবে। সেই লক্ষ্য নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক […]

তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা নিয়ে কাজ করতে হবে   : আমিনুল হক

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল ২০২৫, ২১:০৭

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন,

আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু অনেক কঠিন একটি নির্বাচন হবে। সেই লক্ষ্য নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ সেই কঠিন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে আমাদের দেশের তরুণ প্রজন্মের একটি বৃহৎ অংশ ভোটার রয়েছেন। আমাদেরকে সেই তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে।

তরুণ ভোটাররা কি চায় এমন প্রশ্ন তুলে আমিনুল হক বলেন, তরুণ ভোটারদের চিন্তা ভাবনাকে বাস্তবে প্রতিফলনের মাধ্যমে আমাদের সকলকে তরুণ ভোটারদের কাছে যেতে হবে। নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে।

আমিনুল হক বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হয়েছে, সেই ৩১ দফা রূপরেখায় শিক্ষিত বেকারদের ভাতা দেয়ার কথাও বলা হয়েছে। আওয়ামী স্বৈরাচার কর্তৃক বিকৃত ইতিহাস সংশোধন করা এবং স্বাস্থ্যকে সার্বজনীন করার কথা বলা হয়েছে।

৩১ দফার এই বার্তা আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহৎ স্বার্থে নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুল বুঝাবুঝি থাকলে সেটাকেও ভুলে যেতে হবে। নিজেদের মধ্যে কোনো কাদা ছুঁড়াছুঁড়ি করা যাবে না।

দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন,

বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। জনগণের ক্ষতি হউক এমন কোন কাজকে বিএনপি সমর্থন করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কোনো নেতাকর্মী

চাঁদাবাজি দখলদারি বা লুটতরাজে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশনা দিয়েছেন।

এ সময় আমিনুল হক আরও বলেন, দলের নেতাকর্মীদের ছোট্ট একটি ভুলের কারণে গত ১৭ বছরের ত্যাগ স্বীকারের মাধ্যমে আপনাদের রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। তাই সতর্ক থাকুন।

সভায় উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক,

আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু প্রমুখ।

এরপরে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে ছাত্র যুব শক্তির আয়োজনে ঈদ ও বৈশাখী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি পল্লবীর ইস্টার্ন হাউজিং এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়োজনে গণশুনানি, রাস্তার কাজ উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪১

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৬