শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

আমেরিকাকে ‘টাইট’ করার কৌশল খুঁজতে ভিয়েতনামে চীনা প্রেসিডেন্ট

ভিয়েতনামে মঞ্চস্থ হচ্ছে চীন-আমেরিকার পাল্টাপাল্টি শুল্ক আরোপ নাটকের নতুন দৃশ্য। মঞ্চের মূল খেলোয়াড় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক তুষারঝড়’ থেকে একটু রোদ মাখতে যেন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে বেরিয়েছেন তিনি। তবে ট্রাম্পের ভাষায়, জিনপিংয়ের এ সফরের মূল এজেন্ডা হলো- কীভাবে আমেরিকাকে টাইট দেওয়া যায়, তার ছক কষা। সোমবার (১৪ এপ্রিল) ভিয়েতনামের হ্যানয়ে […]

আমেরিকাকে ‘টাইট’ করার কৌশল খুঁজতে ভিয়েতনামে চীনা প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৫, ১৭:২৭

ভিয়েতনামে মঞ্চস্থ হচ্ছে চীন-আমেরিকার পাল্টাপাল্টি শুল্ক আরোপ নাটকের নতুন দৃশ্য। মঞ্চের মূল খেলোয়াড় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক তুষারঝড়’ থেকে একটু রোদ মাখতে যেন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে বেরিয়েছেন তিনি।

তবে ট্রাম্পের ভাষায়, জিনপিংয়ের এ সফরের মূল এজেন্ডা হলো- কীভাবে আমেরিকাকে টাইট দেওয়া যায়, তার ছক কষা।

সোমবার (১৪ এপ্রিল) ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেই শি এক কাপ চা খেয়ে বসে গেলেন দেশটির প্রেসিডেন্ট তো লামের সঙ্গে। এক বসাতেই করেছেন ৪৫টি চুক্তি সই। আর এসব চুক্তির মধ্যে ছিল রেললাইন থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ কিছু বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা। খবর দ্য গার্ডিয়ানের।

ওদিকে মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে ট্রাম্প দাঁড়িয়ে আছেন চোখ ছোট ছোট করে। সাংবাদিকরা জিজ্ঞেস করতেই তিনি বললেন, আমি চীনকে দোষ দিচ্ছি না, ভিয়েতনামকেও না। ও

রা চমৎকার মিটিং করছে- অথচ আলোচনার টপিক : ‘আমেরিকাকে কীভাবে ঠকানো যায়!’ যেন শি জিনপিং রীতিমতো ‘আমেরিকাকে টাইট দেওয়ার ১০১টি কৌশলের’ কোর্স চালু করে দিয়েছেন হ্যানয়ের হোটেল রুমে!

প্রসঙ্গত, সম্প্রতি ট্রাম্পের ‘লিবারেশন ডে’ সারা বিশ্বের শুল্ক ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বেশ ক্ষতবিক্ষত করেছে। ভিয়েতনামের ওপর চাপানো হয়েছে ৪৬% শুল্ক।

অথচ এই ভিয়েতনামই আবার যুক্তরাষ্ট্রের বড় রপ্তানি বাজার- একদম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত : জুতা থেকে জামা, ফ্রিজ থেকে ফোন, সবই যায় আমেরিকায়।

চীনা প্রেসিডেন্ট শি অবশ্য সুযোগ বুঝে লাফাচ্ছেন! ট্রাম্প শুল্ক বসানো মাত্রই চীনের কারখানাগুলো দক্ষিণে দৌড় দিয়েছে- গন্তব্য ভিয়েতনাম।

এদিকে চীনের হংকং বিষয়ক কর্মকর্তা শিয়া বাওলং আমেরিকাকে উদ্দেশ করে হঠাৎ বললেন, এরা নির্লজ্জ! তারপর যোগ করলেন, আমাদের ভয় পাইয়ে কিছু হবে না- আমাদের আছে পাঁচ হাজার বছরের সভ্যতা।

ভিয়েতনামও কূটনৈতিক দড়ির ওপর হাঁটছে, যেন কোনো সার্কাস! চীনের বিনিয়োগের আহ্বানে মিষ্টি হাসি, আর আমেরিকার মার্কেটে রপ্তানি পাঠিয়ে ভেতরে ভেতরে প্রেম। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চান, প্রেমটা শুধু তার সঙ্গে হোক, চীনের সঙ্গে না।

অপরদিকে দক্ষিণ আমেরিকায় গিয়ে ট্রাম্পের লোকেরা বলে বেড়াচ্ছে, চীন হচ্ছে সেই ধনী আত্মীয়, যিনি বিয়েতে এসে সোনা দিয়ে বিছানা কিনে দেয়, কিন্তু পরদিন সেই সোনাটা বন্ধক রেখে টাকা আদায় করে। চীনের দূতাবাসও পাল্টা বলেছে, আমাদের নিয়ে এসব বাজে কথা বলো না, ব্যাঘাত সৃষ্টি বন্ধ করো।

সব মিলিয়ে বলা যায়, শি জিনপিংয়ের এই সফর যেন ‘বাণিজ্যিক তোপে ভরপুর এক কমেডি থ্রিলার’- যেখানে ট্রাম্প সন্দেহ করছেন, শি জিনপিং বসে ক্যালকুলেটরে হিসাব করছেন : আজ আমেরিকার কোন মার্কেটটা টাইট দিলে সবচেয়ে বেশি চিৎকার করবে?

চীনা প্রেসিডেন্টের সফর শেষ হয়নি, বাকি আছে আরও সফরের। দ্বিতীয় দিনে মালয়েশিয়া, তারপর কম্বোডিয়া- আরও অনেক বৈঠক, অনেক হাসি, কিন্তু ট্রাম্পের দিক থেকে একটাই আশঙ্কা ‘ওরা সবাই মিলে যেন আমারই বিরুদ্ধে দল বাঁধছে!’

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৮