রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

‘ইনশাআল্লাহ’ জুনে ফিরছি, বলে চলে গেলেন হামজা

গেল ১৭ মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে। উৎসবমুখর সেই আমেজের ইতি ঘটলো আজ। ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে গেছেন এই প্রবাসী ফুটবলার। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে গতকাল সকালেই শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকার […]

নিউজ ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ১৫:২৭

গেল ১৭ মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে। উৎসবমুখর সেই আমেজের ইতি ঘটলো আজ। ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে গেছেন এই প্রবাসী ফুটবলার।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে গতকাল সকালেই শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকার বিমানে চড়ে বাংলাদেশ দল। পরে বিকালে ঢাকা পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সময় দলের সঙ্গে ফিরেছেন হামজা চৌধুরীও। যদিও শুধু এক রাতের জন্য। আজ তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। আর বাকিরা যে যার যার ক্লাবে যোগ দিবেন অথবা চলে যাবেন ঈদের ছুটি কাটাতে বাড়িতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হন, তবে তার আগে এত উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে

পোস্ট করা একটি ভিডিওতে হামজাকে বলেন, ‘এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বোঝাতে পারবো না। ধন্যবাদ, ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

এরই মধ্য দিয়ে হামজার ১০ দিনের বাংলাদেশ সফর শেষ হলো। পরবর্তীতে আগামী ১০ জুন সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।

আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড।

পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে শেফিল্ড। টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি। তাই তার তড়িঘড়ি করে ফিরতে হচ্ছে ক্লাবে যোগ দিতে।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।