বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত

ফরিদ মিয়া নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার (২২ ফেব্রুয়ারি) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা শেষে প্রেসক্লাব নির্বাচন কমিশন প্রধান ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া আগামী ২ বছরের জন্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল (আমাদের সময়) সভাপতি, ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু […]

প্রতিনিধি ডেস্ক

২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:২৫

ফরিদ মিয়া নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার (২২ ফেব্রুয়ারি) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সভা শেষে প্রেসক্লাব নির্বাচন কমিশন প্রধান ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া আগামী ২ বছরের জন্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল (আমাদের সময়) সভাপতি, ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু (আমার দেশ) সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত ঘোষনা করেন।

১৭ সদস্য বিশিষ্ট কার্য্যকরি কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল (নিউ নেশান), সহ- সভাপতি (২জন) ইউসুফ আকন্দ মজিবুর (সংগ্রাম) ও মোঃ মঞ্জুরুল হক (দৈনিক বর্তমান), সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু (দিনকাল), যুগ্ম সম্পাদক ৩জন যথাক্রমে রফিকুল ইসলাম রফিক (আজকের খবর), আবু হানিফ সরকার  (দেশ রুপান্তর) ও মঞ্জুরুল হক মঞ্জু (দৈনিক মানবকন্ঠ),

অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক মোঃ রমজান আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাহিত্যে ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিক (ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া (দৈনিক নিরপক্ষে), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাচ্চু (কালের নতুন সংবাদ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর (খোলা কাগজ), নির্বাহী সদস্য ২জন যথাক্রমে আমিনুল ইসলাম আনজু ও মাহাবুব আলম খান (সময়ের কন্ঠ) ও অডিটর শাহ মোঃ জসিম উদ্দিন (জনতার কন্ঠস্বর)। এছাড়াও সাধারণ পরিষদের আরও ২৩ জন সাংবাদিক সদস্য রয়েছেন।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৬

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭