জাবের হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রভাতফেরি, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে।
সকল ৯ টা উপজেলা চত্ত্বর হতে ফটিকছড়ি উপজেলা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, রাজনীতিবিদ, বীর মুক্তিযুদ্ধা, ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রভাতফেরি সম্পন্ন হয়।
প্রভাতফেরি শেষে উপজেলার শফিকুন নূর মওলা হলে আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিস্যার জনাব মোজাম্মেল হকে এর সভাপতিত্বে, ও জনাবা পল্লবী খাস্তগীর এর সঞ্চালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জবান নূরুল আনোয়ার ওসি তদন্ত ভূজপুর থানা, জনাব মো: রফিক ওসি তদন্ত ফটিকছড়ি থানা, বিশিষ্ট ব্যাংকার জাতীয় নাগরিক কমিটির ফটিকছড়ি উপজেলার আহব্বায়ক জনাব মো: একরামুল হক, উপজেলা কৃষিকর্মকতা জনাব হাসানুজ্জামান, বীরমুক্তিযুদ্ধা জনাব মাহবুবুল আলম, উপজেলা শিক্ষা অফিস্যার জনাব ড. মো: সেলিম রেজা।
অতিথিদের বক্তব্য শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্যেমে অনুষ্ঠান সমাপ্ত হয়।