বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

মোহনগঞ্জ প্রেসক্লাব সভাপতি দোহা, সম্পাদক কামরুল

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এম এস দোহা সভাপতি ও মোঃ কামরুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মোহনগঞ্জ মহিলা কলেজ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়।  দোহা দৈনিক যুগান্তর পত্রিকায় ও কামরুল […]

প্রতিনিধি ডেস্ক

১৯ ফেব্রুয়ারী ২০২৫, ২১:০৩

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোণার মোহনগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এম এস দোহা সভাপতি ও মোঃ কামরুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মোহনগঞ্জ মহিলা কলেজ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়। 

দোহা দৈনিক যুগান্তর পত্রিকায় ও কামরুল ইসলাম রতন দৈনিক ভোরের ডাক পত্রিকায় মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। 

নির্বাচিতরা হলেন- সহ সভাপতি দৈনিক আমাদের সময় ও দ্য এশিয়ান এইজ প্রতিনিধি ইন্দ্রজিত সরকার, সহ-সভাপতি রইস উদ্দিন, যুগ্ম সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মানিক তালুকদার, যুগ্ম সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মেদেহী ইকবাল দোলন, সাহিত্য সম্পাদক দৈনিক খবরের কন্ঠ প্রতিনিধি আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য দৈনিক জনকন্ঠ প্রতিনিধি আবুল কাসেম আজাদ নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম কার্ণায়েন।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সদস্য সচিব, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক মাসুম, পৌর বিএনপি’র সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নরোত্তম রায় প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৯২

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭