নরসিংদীতে “পলাশ রাইজিং” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। তিনি তাঁর বক্তব্যে বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় নাগরিক কমিটির ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী ও আব্দুল্লাহ আল-আমিন, কেন্দ্রীয় নির্বাহি সদস্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাজনূভা জাবীন, কেন্দ্রীয় সংগঠক সাইফুল্লাহ হায়দার ও প্রীতম দাশ, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয় এবং অ্যাডভোকেট আব্দুল আলিম।
এছাড়াও নরসিংদী জেলার বিভিন্ন পর্যায়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁদের বক্তব্য প্রদান করেন। তাঁরা বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।