বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শেখ হাসিনা কিনতে পারে নাই, আপনারাও কিনতে পারবেন না: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাদেরকে আসনের প্রলোভন দেখিয়ে কেনার চেষ্টা করবেন না। কোনো রাজনৈতিক দল, এমনকি শেখ হাসিনাও আমাদের তরুণ প্রজন্মকে রাজপথ থেকে সরাতে পারেনি। আমরা আমাদের আদর্শে অবিচল। পার্লামেন্টে সিট দেওয়ার মাধ্যমে আমাদের নীতিকে কেনা যাবে না।” সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় নাগরিক কমিটির […]

নিউজ ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৫, ১০:২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাদেরকে আসনের প্রলোভন দেখিয়ে কেনার চেষ্টা করবেন না। কোনো রাজনৈতিক দল, এমনকি শেখ হাসিনাও আমাদের তরুণ প্রজন্মকে রাজপথ থেকে সরাতে পারেনি। আমরা আমাদের আদর্শে অবিচল। পার্লামেন্টে সিট দেওয়ার মাধ্যমে আমাদের নীতিকে কেনা যাবে না।”

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন,

“তরুণরা কেবল ভোটের জন্য জীবন দেয়নি।

তাদের ভাবনা, তাদের আশা-আকাঙ্ক্ষা বুঝতে প্রবীণ রাজনীতিকরা ব্যর্থ হয়েছেন। এখন তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “খুনি হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল খানের মতো অপরাধীদের আগে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের বিচার না হলে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। এর আগে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না।”

তরুণদের চেতনা ও আদর্শের পক্ষে এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বক্তৃতায় হাসনাত আওয়ামী লীগের বিরুদ্ধে তার কঠোর অবস্থান স্পষ্ট করেছেন এবং তরুণ প্রজন্মের শক্তিকে মূল রাজনৈতিক পরিবর্তনের মাধ্যম হিসেবে তুলে ধরেছেন।

প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা দেখেছি গত ১৬ বছরে অনেক ত্যাগ এবং নির্যাতনের মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে। আপনাদের যে ত্যাগ-অভিজ্ঞতা এবং তরুণদের ভয়হীন মনোবল রয়েছে এই দুটোর সমন্বয়ে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, চুয়াডাঙ্গা একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কেন হয়নি আপনারা জানেন।‌ বিগত ১৬ বছর সারাদেশের মানুষের মতো এখানকার মানুষও ভোট দিতে পারেনি। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী একটি জেলা। এ জেলার বিপরীতে ভারতে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে আছেন। তিনি মাঝে মধ্যে আমাদেরকে ভয় দেখান, যে তিনি টুপ করে এদেশে ঢুকে পড়বেন। সেটা যাতে না করতে পারে, সেকারণে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।‌ আওয়ামী লীগের পূণর্বাসনের প্রচেষ্টাকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।‌ আমরা সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ চাই।

স্থানীয় সংগঠক সাফফাতুল ইসলামের সঞ্চালনায় চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।

এ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মোল্লা এহসান, আশরেফা খাতুন।

স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদার সংগঠক আ. রহিম, আ. রাকিব, চুয়াডাঙ্গার কাজল, দর্শনার আবিদুর রহমান রিফাত, কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইসরাফিল হোসেন, জীবননগরের পারভেজ প্রমুখ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৭১

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৭১

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৭১

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৭১