মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

শীঘ্রই হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে যাচ্ছে ভারত

গেল কয়েকদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু জায়গা ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুদেশের মধ্যে দেখা দিয়েছিল উত্তেজনা।সর্বশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকালে গত কয়েক দিন ধরে যে উত্তেজনা বিরাজ করছিল তা এখন […]

নিউজ ডেস্ক

১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৫

গেল কয়েকদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু জায়গা ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুদেশের মধ্যে দেখা দিয়েছিল উত্তেজনা।সর্বশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকালে গত কয়েক দিন ধরে যে উত্তেজনা বিরাজ করছিল তা এখন আর নেই।বিএসএফ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখায় উত্তেজনাও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ এবার সীমান্ত ইস্যুতে মুখ খুলেছেন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন বিজেপির এই নেত্রী।

ভারতের সাংবাদিকের এ অবস্থায় বাংলাদেশের উপ হাইকমিশনারকে পাঠিয়েছে আলোচনা করতে এটাকে আপনি কীভাবে দেখছেন প্রশ্নের জবাবে বিজেপির এই নেত্রী বলেন,আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি।তারপর কুড়ি তারিখের পরে কোনদিক থেকে কোন দিকে, কোথায় কি ছুটে,কি ছুটবে কি হবে,কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না।আমরাতো বুঝতে পারছি, মুহাম্মদ ইউনূসের সরকার কীভাবে বাংলাদেশের গরীব, অর্ধশিক্ষিত,মানুষদের কীভাবে ভারতের বিরুদ্ধে, তাতাবার চেষ্টা করছে,উষ্কাবার চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পারছি।

শেখ হাসিনার কথা উল্লেখ করে বিজেপির এই নেত্রী আরো বলেন, আপনারা কী বলছেন এটা মানা হচ্ছে না? কি কি ছিল শেখ হাসিনাঝি সরকারের সময় সেগুলা মানা চলবে না।জিরো লাইন এ করে দিবেন এসব কি গল্প দিচ্ছেন।যা হয়ে আসছে,যা আন্তর্জাতিক আইন সে হিসাবেই করা হচ্ছে।

কোন লাভ হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, এগুলা করে কোন লাভ হবে না মোহাম্মদ ইউনূস।কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি, আপনারা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন।তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন, সেটা একবার দেখে নিন।

ভারতের সাংবাদিকদের সমস্ত পরিস্থিতি সামনে রেখে এই পরিস্থিতির সমাধান চিত্র বেরিয়ে আসবে।বাংলাদেশের যে সীমান্ত সেখানে একটা হাই এ্যালার্ট জারি করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এই যে পরিস্থিতি তৈরী হয়েছে, জবাবে বিজেপি বলেন, দেখুন আজকে বাংলাদেশ বলুন আর পাকিস্তান বলুন, দুটো দেশই অখন্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল।

নেহেরুর কথা উল্লেখ করে বিজেপির এই নেত্রী আরো বলেন, জওরুল লাল নেহেরু আর মহাত্না গান্ধীর জন্য আজ দেশকে ভাগ হতে হয়েছে।এবং হলো তো হলো, সেখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর শুধু কমতে থাকল।

ভারতবর্ষের মুসলমান বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশতো আমরা সবাই জানি কি হচ্ছে? আর মোহাম্মদ ইউনূসের অন্তবর্তীকালীন সরকার তিনি বুঝেছেন, তাঁকে যদি এই সরকারে থাকতে হয়,তাঁর জন্য নির্বাচন তিনি এখন করবেন না।তিনি তা বলেই দিয়েছেন।আর তাকে যদি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার হিসাবে থাকতে হয়, তাকে সেই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে।মৌলবাদীরা চাইছে এখানে হিন্দুরা থাকবে না।হিন্দুরা হয় চলে যাক, নয়তো ধর্ম পরিবর্তন করুক।এজন্যই মৌলবাদীদের কথায় হ্যাঁ মিলানো হচ্ছে।

ভারতকে হিন্দু রাষ্ট্রে ঘোষণা করলেই কি এই সমস্যার সমাধান হবে, আপনারা মনে করছেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিজেপির এই নেত্রী আরো বলেন, দেখুন ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হবে কিনা তা শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিবেন।

কিন্তু আমাদের যেই সংবিধান, সেখানে প্রথম থেকেই যে সংবিধান ছিল সেখানেতো সোশ্যালিষ্ট বা সেকুলারিজম কথাটা ছিল না এটাতো চালাকি করে নেহেরু এবং কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধী জরুরি অবস্থায় সংবিধানে যুক্ত করেছে।পুরো জিনিসটাকে ঘোট পাকিয়ে দিয়েছে কংগ্রেস।হিন্দু রাষ্ট্র হবে কিনা সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব জানবেন।

শীর্ষ নেতৃত্ব বা প্রধানমন্ত্রী জানবেন ভারত হিন্দুরাষ্ট্র হবে কিনা তাঁর এই বক্তব্যের পরেই, বিভিন্ন মহলে কথা উঠেছে তাহলে কি খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে যাচ্ছে ভারত?

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬