সোমবার, ২৯ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

হারানোর পথে আপনার অমূল্য আমানত

আপনার জীবনে যে সম্পর্কটি চলে আসছে, তা নিয়ে আজ কিছু কথা বলতে চাই। হয়ত আপনি খুব বড় এক দ্বিধা- দ্বন্দ্বের মধ্যে আছেন। আপনি ভাবছেন, যদি এই সম্পর্কটি ভেঙে দেন, তাহলে তার মন ভেঙে যাবে, এবং আপনি তাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করলেও বারবার তার আকুতি এবং আবেগপূর্ণ কথাগুলো আপনার মনে ঘুরপাক খাচ্ছে। সে হয়ত আপনাকে […]

নিউজ ডেস্ক

০৬ জানুয়ারী ২০২৫, ১৯:২৬

আপনার জীবনে যে সম্পর্কটি চলে আসছে, তা নিয়ে আজ কিছু কথা বলতে চাই। হয়ত আপনি খুব বড় এক দ্বিধা- দ্বন্দ্বের মধ্যে আছেন। আপনি ভাবছেন, যদি এই সম্পর্কটি ভেঙে দেন, তাহলে তার মন ভেঙে যাবে, এবং আপনি তাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করলেও বারবার তার আকুতি এবং আবেগপূর্ণ কথাগুলো আপনার মনে ঘুরপাক খাচ্ছে। সে হয়ত আপনাকে বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে কখনো ছেড়ে যেও না। আপনি একদিকে তার মন ভেঙে যাওয়ার চিন্তা করছেন, আর অন্যদিকে আপনি জানেন, এই সম্পর্কটি আদতে হারাম, যা আপনার ধর্মীয় বিশ্বাসের সাথে যায় না।

তবে আমি চাই, আপনি একটু ভেবে দেখুন। আপনি তার বাঁচা-মরা নিয়ে চিন্তা করছেন, কিন্তু আপনি কি কখনো এই বিষয়টি ভেবেছেন যে, আপনি যে রবের অনুগ্রহে বেঁচে আছেন, তার জন্য আপনার কতটা কৃতজ্ঞতা রয়েছে? আপনি তাকে ছেড়ে দিতে চিন্তিত, অথচ আপনি জানেন, তার মন রক্ষা করতে গিয়ে আপনি নিজের রবের মন ভেঙে দিচ্ছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি আপনার রবের আমানতকে কীভাবে খেয়ানত করছেন?

আপনি জানেন, আপনার দিবারাত্রির পাহারায় যে ফেরেশতাগুলি নিয়োজিত, তারা আপনার অসংগত আচরণের জন্য আপনাকে অভিশাপ দিতে থাকে। আপনি যখন হারাম সম্পর্কের মাঝে বিশ্বাস রক্ষা নিয়ে চিন্তা করেন, তখন ভুলে যাবেন না, সেই এক অদৃশ্য রবের উপর বিশ্বাস রেখেই আপনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তায়ালা আপনাকে সঠিক পথের দিশা দিয়েছেন, এবং আপনাকে হালাল ও হারামের সীমানা বুঝিয়েছেন। এখন আপনি কীভাবে তাঁর আদেশের বিরুদ্ধে গিয়ে এই সম্পর্কটি ধরে রাখতে পারেন?

এখন কিছু বিষয়ে গভীরভাবে ভাবুন। আপনি নিজেই আপনার রবের আমানত। আপনি কি কখনো ভেবেছেন, কীভাবে নিজের আমানতকে হারাম সম্পর্কের জন্য খেয়ানত করছেন? কীভাবে আপনি নিজের আবেগের কাছে হারিয়ে গিয়ে, আল্লাহর ভালোবাসাকে উপেক্ষা করছেন? অথচ আল্লাহ তায়ালা আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন—এটা কি আপনি অনুভব করেন না? আল্লাহ তায়ালা যদি চান, তো আপনাকে তিনি অন্য কোনো প্রাণীও বানাতে পারতেন। কিন্তু তিনি আপনাকে সুন্দর রূপ, বিবেক, বুদ্ধি দিয়েছেন, আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন।

যদি আপনি সত্যিই অনুভব করতে পারেন, আল্লাহ তায়ালা আপনাকে কতটা ভালোবাসেন, তাহলে এখনই সময় এসেছে, এমন হারাম সম্পর্কের সীমা টেনে দেয়াল তুলে দিয়ে, আপনার রবের দিকে ফিরে আসার। কখনো ভাববেন না, ওই মানুষের অভিশাপ আপনার জীবনে নেমে আসবে। আপনি যদি আপনার জীবনের মালিক—আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করতে সক্ষম হন, তবে আপনি দেখবেন, পুরো পৃথিবী আপনার পায়ের তলায় পড়বে। যে সম্পর্কের ভিত্তি হারামের ওপর, তার বিশ্বাস রক্ষা করার চিন্তা করাও হারাম ।

মনে রাখুন, আল্লাহর রহমত ও অনুগ্রহ ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয়। মানুষের কাছে যদি ক্ষমা না মেলে, আল্লাহ তায়ালা কিন্তু কখনোই আপনাকে একা ছেড়ে দেবেন না। তাঁর ভালোবাসা, দয়া, এবং রহমত কখনো বন্ধ হয় না। আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন, তিনি আপনাকে এক মুহূর্তের জন্যও একা ছেড়ে দিবেন না।

প্রিয় ভাই/বোন, আল্লাহর পথে ফিরে আসুন এবং আপনার জীবনের উদ্দেশ্য নতুন করে খুঁজে নিন। আপনার সম্পর্ক আল্লাহর সাথে মজবুত করুন, আর জান্নাতের পথে চলুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাঁর সঠিক পথে চলার তৌফিক দান করুন।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমূল্য হাদিস দিয়েছেন, যা আমাদের জন্য এক মহান গাইডলাইন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদার হবো।
আল্লাহ আমাদের হেদায়েত দিন, আমাদের সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দান করুন, ও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর সন্তুষ্টি অর্জনের পথ দেখান।

ইসলাম ও জীবন

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। হিটলারের প্রশংসা, ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা […]

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ১০:০৯

জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে।

হিটলারের প্রশংসা, ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলো।

খবরে জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্টেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।

এ ছাড়া ডেইলি টেলিগ্রাফ শায়খ আহমদুল্লাহর ভিসা বাতিলের খবর নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, শায়খ আহমদুল্লাহ অতীতে ইহুদিদের ঘৃণ্য বলে উল্লেখ করেছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য ইহুদিদের দায়ী করেন।

(আইপিডিসি)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে শায়খ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন।

মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
তার ৩ এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল।

তবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগেই আজহারির মতো তাকেও অস্ট্রেলিয়া ছাড়তে হলো।

আন্তর্জাতিক

‘মমতা হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প’- পদত্যাগ করতে না চাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ

বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হারের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। তিনি মমতাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে বলেন- মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক, বাকি সব অনৈতিক। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। দিলীপ ঘোষের অভিযোগ, ট্রাম্প যেমন […]

‘মমতা হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প’- পদত্যাগ করতে না চাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ

‘মমতা হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প’- পদত্যাগ করতে না চাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ

নিউজ ডেস্ক

০৬ মে ২০২৬, ১৩:৫২

বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হারের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। তিনি মমতাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে বলেন-

মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক, বাকি সব অনৈতিক। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প।

দিলীপ ঘোষের অভিযোগ, ট্রাম্প যেমন হার মানতে চাননি এবং জনতাকে রাস্তায় নামিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করেছিলেন, তেমনি সুযোগ পেলে মমতাও জনতাকে রাস্তায় নামিয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরতেন।

সাধারণত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী ইস্তফা দেন। বিদায়ী মুখ্যমন্ত্রীর দল সংখ্যাগরিষ্ঠতা পেলে এবং তাকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নিলে তিনি ফের শপথ নেন। নাহলে কুর্সি ছাড়তে হয়।

গতকাল সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-

আমরা তো হারিনি যে রাজভবনে যাব। হারলে আমি রেজিগনেশন দিতাম। এখন প্রশ্নই ওঠে না। জোর করে আমাদের হারানোর চেষ্টা হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৪৯৯৯

ইসলাম ও জীবন

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান

আজ মঙ্গলবার পবিত্র হজের মূল দিন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র আরাফাতের ময়দান। আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসলমান ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করছেন। ফজরের পর থেকেই গোটা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। এর মধ্যে […]

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান

নিউজ ডেস্ক

২৬ মে ২০২৬, ০৯:২৬

আজ মঙ্গলবার পবিত্র হজের মূল দিন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র আরাফাতের ময়দান। আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসলমান ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করছেন।

ফজরের পর থেকেই গোটা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮ হাজারেরও বেশি।

আজ ৯ জিলহজ, হজের মূল দিন। হাজিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। চার বর্গমাইল আয়তনের বিশাল এই সমতল ভূমি আজ সাদা এহরামে আচ্ছাদিত লাখো মুসল্লির উপস্থিতিতে এক অনন্য দৃশ্যে পরিণত হয়েছে।

হাজিরা এখানে অবস্থান করে জিকির-আজকার, দোয়া ও ইবাদতে সময় কাটাবেন। একই সঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং হজের খুতবা শুনবেন। এ বছর আরাফাতের মসজিদে নামিরায় হজের খুতবা দেবেন মদিনার মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে রাতযাপন করবেন। মিনায় জামরাতে নিক্ষেপের জন্য কংকর সংগ্রহ করবেন সেখান থেকেই।

পরদিন ১০ জিলহজ মিনায় গিয়ে হাজিদের কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফে জিয়ারত।

ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে গেলে শয়তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ইব্রাহিম (আ.) শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। সেই ঘটনার স্মরণেই হাজিরা জামরাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করেন।

হজের শেষ পর্বে হাজিরারা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন। এর মাধ্যমেই শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

এদিকে গতকাল সারাদিন ও রাত হাজিরা মিনায় অবস্থান করেন। লাখ লাখ তাঁবুর শহরে পরিণত হওয়া মিনায় তারা নামাজ, দোয়া ও ইবাদতে সময় কাটান।

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফাসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী।

তীব্র গরমের মধ্যেও হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাজ করছে ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মকর্তা। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, ড্রোন ক্যামেরা এবং তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে এবারের হজ ব্যবস্থাপনায়।