মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বিসিবি সভাপতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে

গত ৩০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলমের বিরুদ্ধে। ঘটনাটি বিপিএলের উদ্বোধনী দিনে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ চলাকালীন ঘটে। টিকিটের বিশৃঙ্খলা, গ্যালারির প্রস্তুতি নিয়ে দেরি এবং সৌজন্য টিকিট বিতরণে বিলম্বসহ বেশ কিছু অব্যবস্থাপনা […]

নিউজ ডেস্ক

০২ জানুয়ারী ২০২৫, ১২:৫৫

গত ৩০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলমের বিরুদ্ধে। ঘটনাটি বিপিএলের উদ্বোধনী দিনে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ চলাকালীন ঘটে।

টিকিটের বিশৃঙ্খলা, গ্যালারির প্রস্তুতি নিয়ে দেরি এবং সৌজন্য টিকিট বিতরণে বিলম্বসহ বেশ কিছু অব্যবস্থাপনা নিয়ে বিসিবি সভাপতির কাছে অসন্তোষ প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কথোপকথনের এক পর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফারুক আহমেদকে বলেন, ‘আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’

তবে মাহফুজ এসব অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমকে বলেন, ‘উত্তপ্ত কিছু হয়নি। স্বাভাবিক কথাবার্তা হয়েছে। দুই পক্ষই আবেগপ্রবণ হয়ে কথা বলেছে। এমন কিছু হয়নি, যেটা অপ্রীতিকর। টিকিটের অব্যবস্থাপনা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব মানুষের জন্য প্রত্যাশিত ছিল না। সবকিছু আরও ভালো হতে পারত।’

বিসিবির এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন আচরণ সভাপতির জন্য বিব্রতকর এবং ক্রীড়া উপদেষ্টার ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে। প্রেসিডেন্ট বক্সে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’

প্রেসিডেন্ট বক্সে দাঁড়িয়ে পুরো ঘটনা মোবাইলে ভিডিও করছিলেন মাহফুজের সঙ্গে থাকা একজন। বিসিবির লোকজন এটি দেখে ফেলার পর তাৎক্ষণিকভাবে সেই মোবাইল ফোন নিয়ে সেটি রিবুট করে আবার ফেরত দেওয়া হয় তাকে। বলা হচ্ছে সেই ভিডিও করা ব্যক্তি প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেন নির্ধারিত পাস ছাড়াই!

 

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।

খেলা

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ,ওমরাহ পালন করলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। একসময় স্পেনের রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম […]

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ,ওমরাহ পালন করলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ১৭:৫৯

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

একসময় স্পেনের রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপর প্রথমবার ওমরাহ পালন করেন সুজা। কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন এই ব্রাজিলিয়ান।

সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবল খেলার সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কলেজ পর্যায়ে ফুটবলেও অংশ নেন।

পড়াশোনা শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন সুজা। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ইউরোপের অধ্যায় শেষে ২০২৪ সালের আগস্টে আল নাসরের নারী দলে যোগ দেন। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুজার ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে। সে সময় আল নাসর উইমেন দল একটি ভিডিও প্রকাশ করে তার নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানায়। ভিডিওর ক্যাপশনে তার জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়।

শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন সুজা। এবার কয়েক মাস পর আবারও মক্কায় গিয়ে পবিত্র এই ইবাদত সম্পন্ন করলেন তিনি।