সুস্থতা আল্লাহ তায়ালার অন্যতম মহান নেয়ামত, যা প্রতিটি মানুষের বিশেষ কামনা। তাই জীবনযাত্রায় সুস্থ থাকতে ও রোগবালাই থেকে মুক্ত থাকতে হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন এবং সুস্থ ও সুন্দর জীবন যাপনের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
যখন শরীরের কোনো অংশে ব্যথা বা রোগবালাই অনুভূত হয়, তখন সেই জায়গায় হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ পাঠ করতে হবে এবং তারপর সাতবার বিশেষ দোয়াটি পাঠ করা সুন্নত।
দোয়াটি হলো: আউজু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।
দোয়ার অর্থ হলো: ‘আমি আল্লাহ ও তার শক্তির কাছে সব অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি যা (ব্যথা ও কষ্ট) আমি অনুভব করছি এবং ভবিষ্যতে যা (দুশ্চিন্তা ও ভয়) আমি অনুভব করব।’
হাদিসে বর্ণিত হয়েছে, হজরত ওসমান বিন আবুল আস রা. বর্ণনা করেছেন, তিনি হজরত রসুলুল্লাহ সা.-কে জানালেন যে ইসলাম গ্রহণের পর থেকে তিনি নিজ শরীরে ব্যথা অনুভব করছেন।
তখন হজরত রসুলে কারিম সা. তাকে বলেছিলেন, ‘তোমার শরীরের যে স্থানে ব্যথা অনুভব করছো সেই স্থানে তোমার হাত রাখো এবং তিন বার ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে আশ্রয় চাচ্ছি) পড়ো। অতঃপর উল্লিখিত দোয়াটি সাত বার পড়ো। (সহিহ মুসলিম : ৫৫৪৯)
আসুন আমরা সবাই এই সুন্দর আমলকে আমাদের জীবনে প্রয়োগ করে, আল্লাহ তায়ালার মহান নেয়ামত সুস্থতা অর্জন করি।