রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কারণ জানালেন নোবিপ্রবি শিক্ষক

ওমর ফারুক,নোবিপ্রবি প্রতিনিধি ​মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে চলতি বছর (২০২৬) ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল সরকার। মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছেড়ে সমুদ্রে নিরাপদে ফিরে যেতে পারে, মূলত সেই লক্ষ্যেই এই কঠোর অভিযান চালানো হয়। তবে […]

নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কারণ জানালেন নোবিপ্রবি শিক্ষক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৪

ওমর ফারুক,নোবিপ্রবি প্রতিনিধি

​
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে চলতি বছর (২০২৬) ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল সরকার। মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছেড়ে সমুদ্রে নিরাপদে ফিরে যেতে পারে, মূলত সেই লক্ষ্যেই এই কঠোর অভিযান চালানো হয়।


তবে অভিযান শেষ হওয়ার পরও বাজারে আসা ইলিশ মাছে ডিম পাওয়ার পর জনমনে তৈরি হয়েছে  নানা প্রশ্ন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে—এত বড় অভিযানের পরেও বাজারে ইলিশে ডিম মিলছে কেন? সরকার কি তবে ভুল সময়ে অভিযান পরিচালনা করেছিল?

​সাম্প্রতিক এই প্রশ্ন ও জনমনের কৌতূহল নিরসনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ইলিশ মাছ সংরক্ষণ ও গবেষণার জন্য  ইউজিসির ২০২৫ সালের হিট প্রকল্পের গবেষক ড. মো. রাকিব-উল ইসলামের গবেষণালব্ধ তথ্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যায় উঠে এসেছে এর আসল রহস্য।

​কেন অভিযানের পরেও মা মাছে ডিম পাওয়া যাচ্ছে?
​বিশেষজ্ঞদের মতে, ইলিশ মাছ পরিপক্ব হওয়ার পরই ডিম ছাড়ে। আর মা ইলিশের এই পরিপক্বতা নির্ভর করে পানির তাপমাত্রা, খাবারের প্রাচুর্যতা ও নদীর স্রোতসহ বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের ওপর। যেহেতু সব মা ইলিশ একই স্থানে থাকে না, তাই ডিম ছাড়ার জন্য একই সময়ে সবাই পরিপক্বও হয় না।


​গবেষক ড. মো. রাকিব-উল ইসলাম জানান, ইলিশ মাছ একসঙ্গে সব ডিম ছাড়ে না; ইলিশ মূলত ‘ব্যাচ ব্রিডার’ (Batch Breeder) বা পর্যায়ক্রমে ডিম ছাড়ার স্বভাবের মাছ।


তিনি বলেন, “যে মাছগুলো পরিপক্ব বা ম্যাচিওর হয়ে যায়, কেবল তারাই ডিম ছাড়ে। আর যেগুলো পরিপক্ব হয় না, সেগুলো বয়স ও পরিপক্কতা অনুযায়ী আস্তে আস্তে ডিম ছাড়ে। ফলে ইলিশ মাছের ডিম ছাড়ার এই প্রক্রিয়াটি একটি দীর্ঘ সময় ধরে চলে। অভিযানের পরেও কিছু মা মাছ পাওয়া যাওয়া এবং সেগুলোতে ডিম থাকা সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া।”

​সরকার কি ভুল সময়ে অভিযান দিয়েছিল?

​অভিযানের সময়সীমা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন থাকলেও বিজ্ঞানীরা এটিকে সম্পূর্ণ সঠিক ও বিজ্ঞানসম্মত বলে মনে করছেন। ড. রাকিবুল ইসলামের মতে, এবারের মাছ ধরা নিষিদ্ধ করার সময়সীমাটি অত্যন্ত যুক্তিযুক্ত ও সঠিক সময়েই নির্ধারণ করা হয়েছিল।

এই সময়সীমা নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “এই তারিখ নির্ধারণের সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সিদ্ধান্তের আগে উপকূলীয় এলাকার মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI)-এর বিশিষ্ট বিজ্ঞানীদের নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট সবার পরামর্শ নেওয়া হয়।

এছাড়া গবেষক ও কর্মকর্তারা মাঠপর্যায়ে ১০ থেকে ১৫ দিন সরাসরি অবস্থান করে মাছগুলো কতটা পরিপক্ক হয়েছে এবং ডিম ছাড়ার উপযোগী কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট উপাত্ত সংগ্রহ করেন। সবার পরামর্শ ও মাঠপর্যায়ের বাস্তব তথ্যের ওপর ভিত্তি করেই এই তারিখ নির্ধারণ করা হয়েছিল।”

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বর্তমানে বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এবং ইলিশের প্রাপ্যতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবারের এই উদ্যোগ ও সময় নির্ধারণ অত্যন্ত সফল হয়েছে এবং এর কোনো নেতিবাচক প্রভাব মৎস্য সম্পদে পড়েনি।

​সরকারের অন্যান্য প্রজনন ও সংরক্ষণ নিষেধাজ্ঞা
​শুধু অক্টোবর মাসের ২২ দিন নয়, ইলিশের টেকসই প্রজনন ও উৎপাদন বহুগুণ বাড়িয়ে তুলতে সরকারের পক্ষ থেকে বছরজুড়ে নির্দিষ্ট কিছু সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকে। এক নজরে তা দেখে নেওয়া যাক:

নিষেধাজ্ঞার ধরন সময়কাল (২০২৬ সালভিত্তিক) :
প্রধান প্রজনন মৌসুম (মা ইলিশ সংরক্ষণ) প্রতি বছর অক্টোবর মাস (২০২৬ সালে ৮ থেকে ২৯ অক্টোবর, মোট ২২ দিন) মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করা। সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ থাকে।

জাটকা সংরক্ষণ সময় মার্চ ও এপ্রিল মাস জুড়ে ইলিশের প্রধান অভয়াশ্রমগুলোতে জাটকা (ছোট ইলিশ) সুরক্ষায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে।

সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা সামুদ্রিক এলাকায় প্রতি বছর নির্দিষ্ট সময়ে (যেমন ২০২৬ সালে ১৫ এপ্রিল থেকে ১১ জুন) ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় প্রজননশীল মাছের বংশবৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণ।

পরিশেষে বলা যায়, অভিযানের পরেও মাছে ডিম পাওয়া যাওয়ার বিষয়টি কোনো প্রশাসনিক ভুলত্রুটির ফল নয়, বরং এটি ইলিশের নিজস্ব প্রজনন বৈশিষ্ট্যের স্বাভাবিক প্রকাশ। সুনির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নির্ধারিত এসব নিষেধাজ্ঞা সঠিকভাবে পালিত হলেই দেশের অর্থনীতি ও চাহিদা পূরণে ইলিশের উৎপাদন সুরক্ষিত থাকবে।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সারাদেশ

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান। কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক […]

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২১

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান।

কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক পুঁজি তিনি আনারস ও কলাবাগানে ব্যয় করেছেন। আকস্মিক এই ঝড়ে তার সব আশা-আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে।

কৃষকদের কাছে কলাগাছের মাজা ভেঙে যাওয়া শুধু একটি গাছের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে তাদের পরিবারের স্বপ্ন ও জীবিকার হিসাব। আকস্মিক এই ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।