জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর আখতারুজ্জামানকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে তুলে ধরার সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
শনিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি, ‘আওয়ামী লীগ সরকারের সময় আখতারুজ্জামান তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন, আবার বিএনপির সঙ্গে থেকেও দলটির বিরুদ্ধে এবং নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মো. তারেক রহমান, ‘আখতারুজ্জামান জামায়াতের কর্মীও নন, নেতাও নন’-জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের এমন বক্তব্য দলটির নেতাকর্মীদের আবেগে পানি ঢেলে দিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতা করার পরও জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান এখন প্রকৃত জুলাইযোদ্ধাদের চেয়েও বড় ‘জুলাইযোদ্ধা’ হয়ে গেছেন।
জামায়াত আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়েও প্রশ্ন তোলেন মো. তারেক রহমান। তিনি দাবি করেন, অতীতে চীনের দেওয়া ত্রাণ জামায়াতের ত্রাণ হিসেবে প্রচারের পর চীনা দূতাবাস প্রতিবাদ জানালে ওই পোস্ট সম্পাদনা করে পরে মুছে ফেলা হয়েছিল। এ ছাড়া গাজীপুরের একটি ঘটনা নিয়ে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যও পরে সরিয়ে ফেলা হয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর যদি ‘জুলাইযোদ্ধা’ হয়ে যান, তাহলে প্রকৃত জুলাইযোদ্ধাদের অবস্থান কী হবে—এ প্রশ্নের জবাব জামায়াতকে দিতে হবে।