জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ‘বড় আব্বা’ হিসেবে পরিচিত তার বড় চাচা মো. রাজু ইসলাম (৬০) মারা গেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে সারজিস আলমের বাবা মো. সাজু ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুকালে রাজু ইসলাম স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী সারজিস আলম তার বড় চাচা রাজু ইসলামকে ‘বড় আব্বা’ বলে সম্বোধন করতেন।
মরহুমের জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে জানিয়েছে পরিবার।
রাজু ইসলামের মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।